ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন


মো: মান্নু মিয়া,  লোহাগড়া  photo মো: মান্নু মিয়া, লোহাগড়া
প্রকাশিত: ১৪-৪-২০২৬ বিকাল ৫:৫৩

নড়াইলের লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা ও পান্তা-ইলিশের আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয়া হয়।

 

সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুস্মিতা সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, বীর মুক্তিযোদ্ধা শিকদার মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিম হোসেন, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ।

 

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে পান্তা-ইলিশ খাওয়ার আয়োজন করা হয়। 

 

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে লোকগান, নৃত্য, ও আবৃত্তি পরিবেশনার মাধ্যমে বাংলার লোকজ সংস্কৃতিকে তুলে ধরা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী আয়োজন করে নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা।

 

এছাড়াও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর দিনব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং লোহাগড়া রামনারায়ন পাবলিক লাইব্রেরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালিত হয়েছে।

Masum / Masum

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত