ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শরীয়তপুরে হাম রোগে আক্রান্ত হয়ে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৪-২০২৬ বিকাল ৫:৩৩
শরীয়তপুর সদর হাসপাতালে হাম রোগের উপসর্গ নিয়ে ভর্তির ৬ দিন পর জাহিদ নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 
 
বুধবার(১৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার। এর আগে গতকাল মঙ্গলবার দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
 
মারা যাওয়া শিশু জাহিদ সদর উপজেলার আংগারিয়া এলাকার জয়নাল মিয়ার ছেলে। 
 
হাসপাতাল ও পরিবার সূত্র জানা যায়, গত ৮ এপ্রিল তীব্র জ্বর, কাশিসহ হাম রোগের উপসর্গ নিয়েই সদর হাসপাতালে ভর্তি করা হয় জয়নাল মিয়ার ১০ মাস বয়সী শিশু সন্তান জাহিদকে। দীর্ঘ ৬ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার দিনগত রাতে তার মৃত্যু হয়। 
 
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় সর্বমোট হাম রোগের উপসর্গ নিয়ে ১৬৭ জন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২জন। বর্তমানে ৬৯ জন হাম রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে হাম রোগে আক্রান্ত হয়েছে চিকিৎসা নিতে এসেছে ৯ জন। বর্তমানে সদর হাসপাতালে মোট ২০ জন হাম রোগী ভর্তি রয়েছেন। 
 
এ ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার বলেন, প্রতিদিন হামের উপসর্গ নিয়ে রোগী হাসপাতালে আসছেন। হাম রোগীদের জন্য আলাদা আইসোলেশন কক্ষ রয়েছে। গতকাল দিনগত রাতে হামের উপসর্গ নিয়ে জাহিদ নামের ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
 
বিষয়টি নিয়ে জেলা সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন বলেন, গত বুধবার হামের উপসর্গ নিয়ে শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আমরা তার নমুনা সংগ্রহ করে হাম রোগ নিশ্চিতে ঢাকায় পাঠিয়েছিলাম। তবে ফলাফল আসার আগেই শিশুটি মারা যায়।

Rp / Rp

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা