ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে  ইউনিয়ন ভূমি উপ- সহকারী রোকনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার


জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি photo জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৪-২০২৬ দুপুর ১১:৫৩
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে কিছু  স্বার্থান্বেষী মহলের চালানো ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।সাম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ও অনলাইন পোর্টালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপন করা হয়েছে।
 
ভিত্তিহীন সংবাদের নেপথ্যে স্থানীয় সচেতন মহলের মতে সরকারি দায়িত্ব পালনের সময় কোনো বিশেষ গোষ্ঠীর অনৈতিক আবদার পূরণ না করায়, ভূমি কর্মকর্তা রোকনুজ্জামান রোকনের সুনাম ক্ষুন্ন করতে, একটি মহল সক্রিয় হওয়ার অভিযোগ উঠেছে। কোনো প্রকার যাচাই-বাছাই ও নথিপত্র ছাড়া জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে একটি পরিকল্পিত সংবাদ প্রচার করা হচ্ছে, যার কোনো আইনি বা ভিত্তি নেই।
 
এ বিষয়ে অপপ্রচারের শিকার ভূমি কর্মকর্তা রোকনুজ্জামান রোকন বলেন,  আমার দীর্ঘ কর্মজীবনে আমি সবসময়  সত্যতা ও সততার সাথে দায়িত্ব পালনের  চেষ্টা করেছি। তিনি আরো বলেন, আন্ধারীঝাড় ইউনিয়নে যোগদানের পর থেকে আমি সরকারি নিয়ম মেনে সেবাপ্রার্থীদের সেবা দিয়ে আসছি।
 
একটি কুচক্রী মহল তাদের অনৈতিক স্বার্থ হাসিল করতে ব্যর্থ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি এই ধরনের কর্মকাণ্ডে তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করছি। 
আন্ধারীঝাড় ইউনিয়ন পরিষদের একাধিক ইউপি সদস্য ও কয়েকজন সেবা গ্রহণকারীর সাথে কথা হলে তারা বলেন,ভূমি কর্মকর্তা সুন্দর ভাবে সেবা দিয়ে আসছেন, তার বিষয়ে আমরা কখনো খারাপ কিছু শুনিনি। অত্র ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান বলেন, তার সম্বন্ধে আমরা কখনো খারাপ কিছু পাইনি, তবে একটা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে পুরোপুরি বলা যাবে। 

Rp / Rp

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা