ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

বোয়ালমারীতে পূর্বশক্রতার জেরে মারধর আহত ব্যক্তির পাঁ কাটা পড়লো


মো.সিরাজুল ইসলাম ফরিদপুর photo মো.সিরাজুল ইসলাম ফরিদপুর
প্রকাশিত: ২৮-২-২০২৪ বিকাল ৫:৭
বোয়ালমারী সদর ইউনিয়নের সৈয়দপুর বাজারে পূর্বশক্রতার জের ধরে মারধর ও কুপিয়ে আহত করে তিন ব্যক্তিকে। আহতদের মধ্যে বাবলু ঠাকুর (৪২) নামের এক ব্যক্তির ডান পাঁ কেটে ফেলা হয়েছে বলে বুধবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে  নিশ্চিত করেছেন বোয়ালমারী সদর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হক। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি।আহতরা হলো রামনগর গ্রামের বাবলু ঠাকুর (৪২), মামুন ঠাকুর (২৮), চালিনগর গ্রামের মোটক ঠাকুর (২৯)। 
 
এলাকা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে মামুন ঠাকুর ও মোটক ঠাকুর সৈয়দপুর বাজারে আসলে দুলাল মশাল তার লোকজন নিয়ে তাদের মারধর ও কুপিয়ে আহত করে। খবর পেয়ে বাবলু ঠাকুর ঘটনাস্থলে আসলে তাকেও কুপিয়ে আহত করে। এ সময় আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাদের ফরিদপুর রিফার্ড করা হয়। 
 
সেখান থেকে বাবলু ঠাকুর ও মামুন ঠাকুরকে ঢাকায় পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। পঙ্গু হাসপাতালে নেওয়ার পর গত রোববার বিকেলে বাবলু ঠাকুরের ডান পার গিরার নিচে থেকে কেটে ফেলা হয় এবং মামুন ঠাকুরকে আইসিওতে রেখে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তারা ঢাকাতে চিকিৎসাধীন রয়েছে। রামনগর গ্রামের একাধিক ব্যক্তি জানান, বাবলু ঠাকুরের পাঁ কেটে ফেলার খবরে বিপক্ষের লোকজন তাদের ছাগল গরু সরিয়ে আত্মীয় বাড়ি পাঠিয়ে দিচ্ছে। তারা আরো বলেন, মামুন ঠাকুরের অবস্থা আশংকাজনক।
 
ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হক বলেন, আহত বাবলু ঠাকুরের ডান পাঁয়ের গিরার নিচে থেকে কেটে ফেলা হয়েছে এবং মামুন ঠাকুরের অবস্থাও আশঙ্কাজনক।থানা অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম বুধবার (২৮ ফেব্রুয়ারী) বলেন, সৈয়দপুর মারামারির ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ থানায় দেয়নি। লিখিত পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Masum / Masum

খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী  ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...

একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..

বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা

লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন