ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৬-৪-২০২৬ বিকাল ৬:৪৮
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করেছে।
 
আজ (২৬ এপ্রিল) দুপুর ১২১৫ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল মিরপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মেহেরপুর হতে কুষ্টিয়াগামী 'আলহাজ্ব এন্টারপ্রাইজ' নামক একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৯,৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজারমূল্য ২৯ লক্ষ ৯১ হাজার টাকা।
 
এর আগে একই দিন আনুমানিক রাত পৌনে দুইটার দিকে বিজিবির কাজীপুর বিওপির একটি টহলদল কাজীপুর বর্ডার পাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ, ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৬০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজারমূল্য ৪ লক্ষ ৮০ হাজার টাকা। প্রায় একই সময়ে প্রাগপুর বিওপির টহলদল দায়িত্বপূর্ণ গরুরা মাঠ এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে ৪,৬৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করে, যার আনুমানিক সিজারমূল্য ২ লক্ষ ৫৫ হাজার ২০০ টাকা। এছাড়াও একই দিন আনুমানিক রাত ০২ টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ ধর্মদাহ মাঠ এলাকায় পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ০৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজারমূল্য ১৪  হাজার টাকা।
 
জব্দকৃত পণ্যের সর্বমোট সিজারমূল্য ৩৭,৪০,২০০/- (সাতত্রিশ লক্ষ চল্লিশ হাজার দুইশত) টাকা।
 
এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে সর্বদা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। দেশের যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Rp / Rp

২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পা দিয়েই স্বপ্ন লেখা আরিফা—তার পাশে দাঁড়ালেন ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

সাংবাদিক ইউনিয়ন ফেনীর নির্বাচনে সিদ্দিক আল মামুন - সভাপতি ও জসিম ফরায়েজী - সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ

নওগাঁয় স্কাউটস'র আয়োজনে ১১ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ কোর্স সম্পূর্ণ

মহাদেবপুরে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ,  বিপুল পরিমাণ কয়লার মজুদ নিয়ে বিপাকে কয়লা খনি কর্তৃপক্ষ

বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা

মহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

মহাদেবপুরে ৩ দিন ব্যাপী ভ্রাম্যমান বইমেলার উদ্বোধন

এলাকাবাসীর উদ্যোগে আড়াই কিলোমিটার ‘গোদাড়ার খাল’ দখলমুক্ত