ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান


মোহাম্মদ মনির photo মোহাম্মদ মনির
প্রকাশিত: ২৬-৪-২০২৬ রাত ৯:০
২৪ শে জানুয়ারী ২০০৬ সালে বিনোদনের বিচিত্র সমাহন নিয়ে আত্মপ্রকাশ করে চ্যানেল ওয়ান। দর্শকের চাহিদা বিবেচনার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণ দর্শক নন্দিত বিষয়টি মাথায় রেখে অনুষ্ঠানমালা সম্প্রচার করে আসছিল চ্যানেল ওয়ান। ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের প্রধান কাজ, চ্যানেল ওয়ান সেই নীতিতে অটল। যে কারণে চ্যানেলকে আওয়ামী সরকারের অনেক মন্ত্রী ও ক্ষমতাধদের বিরাগ ভাজনও হতে হয়েছিল। উন্নত প্রযুক্তির কারণে ঝকঝকে ছবি এবং দর্শক চাহিদা অনুযায়ী অনুষ্ঠানমালা প্রচার চ্যানেল ওয়ানের জনপ্রিয়তায় বড় ভূমিকা রাখে। চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধের পিছনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে চ্যানেল ওয়ান। মহামান্য আদালত আবেদনটি খারিজ করে দেয়। এরপরে দীর্ঘ সময় ধরে চলে সম্প্রচার অধিকার ফিরে পাওয়ার লড়াই। কিন্তু তৎকালীন আওয়ামী সরকারের রক্ত চক্ষুর সামনে পুরো প্রশাসনিক রাষ্ট্রযন্ত্র অসহায় হয়ে পরে। এক অনিশ্চিত  গন্তব্যের দিকে যাত্রা করে চ্যানেল ওয়ান। জুলাই অভ্যুত্থানে ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের পতনের পর আবারও শুরু হয় চ্যানেল ওয়ানের সম্প্রচার অধিকার ফিরে পাওয়ার লড়াই। ২০১০ সালে যে সিদ্ধান্ত দিয়েছিল চ্যানেল ওয়ান সম্প্রচার বন্ধের জন্য বিটিআরসি, তা ২৪ শে ফেব্রুয়ারি ২০২৫ এ স্থগিত করে আপিল বিভাগ। চ্যানেল ওয়ানের

সম্প্রচার আইনি বাধা দূর হয় এবং ছাইভস্ম থেকে পুনরায় সম্প্রচারে চ্যানেল ওয়ান। ১৬ বছরের অন্ধকার দূর করে আজ ২৭ শে এপ্রিল সোমবার সন্ধ্যা ৭:৫৭ অর্থাৎ এই যেই দিনক্ষণ চ্যানেল ওয়ান বন্ধ হয়, পুনরায় সেই দিনক্ষণ থেকে যাত্রা শুরু, বাণিজ্যিক কার্যক্রম শুরুর মাধ্যমে। পুনরযাত্রায় চ্যানেল ওয়ান আরো আধুনিক। আরো গতিশীল। প্রথম দফায় চ্যানেল ওয়ান ছিল একটি মিক্সড চ্যানেল। এবার চ্যানেল ওয়ান আসছে নতুন পরিচয়ে। ২৪ ঘন্টা সংবাদ চ্যানেল হিসেবে। চ্যানেল ওয়ান বস্তুনিষ্ঠ পরিবেশনই অঙ্গীকারবদ্ধ। চ্যানেল ওয়ান সাংবাদিকতার মান ও পেশাদারিত্ব বজায় সর্বদা সচেষ্ট। দর্শকদেরকে আজ সন্ধ্যা ৭:৫৭ মিনিটে মিনিটে আপনার টেলিভিশন সেটে চ্যানেল ওয়ান রিমোট কন্ট্রোলে সেট করার জন্য অনুরোধ করেছে চ্যানেল ওয়ান। 

Ahad Hossain / Ahad Hossain

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত