ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মানবিক ডাক্তার অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ


অনলাইন ডেস্ক photo অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৪-৫-২০২৬ বিকাল ৭:৯

অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। বিগত কয়েক বছর ধরে সহকর্মীদের সঙ্গে নিয়ে প্রায় আড়াই হাজার আহত ব্যক্তির অপারেশন করেছেন। সেই গল্প বলছেন তিনি। জন্ম লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায়। ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। প্রয়াত স্বনামধন্য প্রধান শিক্ষক বাবার সরকারি চাকুরির সুবাদে শিক্ষাজীবন শুরু হয় ঢাকার গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে। এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, ঢাকা কলেজ থেকে এইচএসসি পাসের পর ভর্তি হলাম ময়মনসিংহ মেডিকেল কলেজে। এমবিবিএস পাসের পর ২০০৩ সালে চিকিৎসক হিসেবে পেশাদার জীবন শুরু করি।
২০০২ সাল থেকেই আমি জিয়াউর রহমান ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত। বর্তমানে তারেক রহমান রাজনীতিকে শুধু মিছিল-মিটিংয়ের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে জনগণের জন্য কাজ করার একটি প্ল্যাটফর্ম হিসেবে এটি প্রতিষ্ঠা করেন। ফাউন্ডেশনটি বছরের পর বছর ধরে বিনামূল্যে চিকিৎসা ও জটিল অপারেশন সেবা দিয়ে আসছে। আহত নেতাকর্মীদের চিকিৎসার জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের রিহ্যাবিলিটেশন কমিটি গঠন করা হয়। আমি এর আহ্বায়ক এবং সদস্য সচিব ডা. পারভেজ রেজা কাকন।
এ পর্যন্ত আমরা প্রায় আড়াই হাজার আহত রোগীর অস্ত্রোপচার করেছি। সবই বিনা পারিশ্রমিকে। আমাদের টিমে আরও ছিলেন অধ্যাপক ডা. সিরাজুস সালেহীন, চক্ষু বিশেষজ্ঞ ডা. সৈয়দ মেহবুব উল কাদির, ডা. সাজিদ, ডা. শাওন রহমান, ডা. রাকিবুজ্জামান, ডা. মেহেদী হাসান, ডা. আয়াজ প্রমুখ।
প্রথম দিকে কলাবাগানের কাছে একটি হাসপাতালে অপারেশন করতাম। এটি ধানমন্ডি ৩২-এর কাছাকাছি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও ছিল বেশি। ফলে সেখান থেকে সরে শ্যামলীতে যাই। বেশিরভাগ অপারেশন হতো সেখানকার একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতালের মালিক রফিক সাহেব আমাদের সুযোগ করে দিয়েছিলেন। তবে শর্ত ছিল—যখন অন্য রোগীর ভিড় থাকবে না তখনই অপারেশন করতে হবে। মানে আমরা হয় গভীর রাতে নয়তো খুব ভোরে অপারেশন করতাম। আমরা খুবই সাধারণভাবে হাসপাতালে ঢুকতাম। মোবাইল অন্য জায়গায় রেখে আসতাম। কাজ শেষে একেকজন একেকভাবে বের হয়ে যেতাম।
আমাদের টিমের অনেকেই সরকারি চাকুরে। ফলে পুলিশ বা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে ধরা পড়লে মামলা, বিভাগীয় তদন্ত কিংবা শাস্তিমূলক পোস্টিং—যেকোনো কিছুই হতে পারত। তাই বেশ সতর্কতার সঙ্গে চলতে হতো।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত