ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে বিজিবি’র তিনটি পৃথক অভিযানে ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৫-৫-২০২৬ দুপুর ৪:৩৮
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তিনটি পৃথক অভিযানে ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
 
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী ও হোয়াইক্যং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় গতকাল (০৪ মে) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় চোরাকারবারীদের গতিবিধি শনাক্ত করে পৃথক তিনটি সফল অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল উলুবনিয়া মাঝেরকাটি এলাকায় অভিযান চালিয়ে ৭০,০০০ পিস ইয়াবা উদ্ধার করে এবং একই বিওপি’র অপর একটি টহলদল উলুবনিয়া পশ্চিমপাড়া ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে ১০,০০০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। অপরদিকে, হোয়াইক্যং বিওপি’র একটি বিশেষ টহলদল ক্যারেঙ্গাঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে ২০,০০০ পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহের সিজারমূল্য ৩,০০,০০,০০০/- (তিন কোটি) টাকা। 
 
উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 
এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে।” তিনি আরও বলেন, ইতোমধ্যে এ ব্যাটালিয়ন মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Rp / Rp

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা