ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রী জাতিকে সকল দিক থেকে এগিয়ে নেওয়ার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করেছে -- ভূমিমন্ত্রী 


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১০-৫-২০২৬ দুপুর ১১:৩
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিকে সকল দিক থেকে এগিয়ে নেওয়ার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমি আশা করছি বাংলাদেশের পতাকাকে এই ছোট সোনামনিরা ভবিষ্যতে বিশ্ব দরবারে তুলে ধরবে। 
শনিবার (০৯ মে) বিকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
ভূমিমন্ত্রী বলেন, এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদেরকে শুভেচ্ছা জানাই ও যারা অংশগ্রহণ করেছে তারা যেন ভবিষ্যৎ জাতির নেতৃত্ব দেয় এবং রাজশাহীর সম্মান বৃদ্ধি করে এটাই প্রত্যাশা। প্রতিযোগিতায় যারা খুবই ভালো করবে তারা জাতীয় পর্যায়ে উন্নত ট্রেনিং পাবে এবং বিকেএসপিতে ভর্তির জন্য অগ্রাধিকার দেওয়া হবে। 
প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের জাতীয় যে স্টেডিয়াম আছে সেটার নাম আমাদের প্রিয় সন্তান বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে করা হবে। সেখানে নতুন করে ফ্ল্যাডলাইট লাগানো হবে। রাজশাহীতে খুব দ্রুত টি-টোয়েন্টি ও আন্তর্জাতিক মানের ফুটবল এবং অন্যান্য খেলা নিয়ে এসে রাজশাহীর খেলার মান আরও বৃদ্ধি করা হবে। আমি আশা করছি রাজশাহীর বিভিন্ন স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা খুব দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন ও অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত কমিশনার আল মামুন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা বক্তৃতা করেন। অন্যান্যের মধ্যে সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুধীজন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার, ক্রেস্ট, সনদ এবং ট্রফি তুলে দেন মন্ত্রী। 
উল্লেখ্য যে, সরকার তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস চালু করেছে। এ খেলায় ০৮টি ইভেন্টে ১২ থেকে ১৪ বছর বয়সি শিশু-কিশোর ক্রীড়া প্রতিভা অন্বেষনে অংশ গ্রহণ করে। ইভেন্টগুলো হচ্ছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিনটন, দাবা, মার্শাল আর্ট এবং সাঁতার।

Rp / Rp

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা