পদ্মা সেতুর নির্মানের ফিজিবিলিটি শুরু হয়েছিল খালেদা জিয়ার সরকারের আমলে : সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, ২০০২- ২০০৫ সালে পদ্মা সেতু নির্মানের ফিজিবিলিটি পরীক্ষা করা হয়েছিল খালেদা জিয়া সরকারের আমলে এবং সেই ফিজিবিলিটি অনুসারে এই মাওয়াতেই এ্যালাইনমেন্ট নির্দিষ্ট করেছিলেন খালেদা জিয়া সরকার। যদিও দুর্নীতি ও বিপুল পরিমান অর্থের অপচয় করে পরবর্তী সরকার তা বাস্তবায়ন করেছে, কিন্তু পদ্মা সেতুটা হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি ও পদ্মা সেতু জাদুঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যদিও এখানে (পদ্মা সেতু নির্মাণে) ব্যয় কমানো যেত, আরও স্বচ্ছতার সাথে করা যেত। সেটা জনগনের দাবি ছিলো কিন্তু করা যায়নি। যারা এখানে অর্থের অপচয় করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
মন্ত্রী বলেন, দেশে মেগা প্রকল্পের নামে লুট হয়েছে। ত্রিশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। বিশ লক্ষ কোটি টাকার উপরে বৈদেশিক ঋণ রেখে দেয়া হয়েছে। তার মধ্যে দিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে। ১৬ টি মেগা প্রকল্পের অর্থ ব্যয় হয়ে গিয়েছে কিন্তু কাজ হয়নি। ঠিকাদার পালিয়ে গিয়েছে, শুরু করা যাচ্ছে না। একইসাথে বিদেশি দাতা সংস্থা যারা আছে, যারা আমাদের বন্ধু হিসেবে বড় বড় প্রকল্পে সহযোগিতা করতো, তারা এখন অনীহা প্রকাশ করছে ১৮ বছরের দুর্নীতি ও আনুষ্ঠানিকতার প্রক্রিয়ার কারণে।
বৃক্ষরোপন কর্মসূচি নিয়ে শেখ রবিউল আলম বলেন, গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, পরিচর্যা করতে হয়। আজ গাছ লাগালেন এক বছর পর গাছ নাই তা লাগানোর কোন অর্থ নাই। প্রতিমন্ত্রী দেখবেন কয়টি গাছ লাগানো হলো আর আমি দেখবো এক বছর পর কয়টি গাছ জীবিত আছে। শুধু আনুষ্ঠানিকতা দিয়ে এই সরকার কাজ করবে না এই সরকার টেকসই উন্নয়ন চায়, জবাবদিহিমূলক শাসন চায়।
সেতু বিভাগের নির্বাহী পরিচালক ও সচিব মোহাম্মদ আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, জেলা প্রশাসক তাহসিনা বেগম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসিরউদ্দীন কালু, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামান।
এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Rp / Rp
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
Link Copied