ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় ভোটার দিবস পালিত


সাদ্দাম উদ্দীন রাজ, নরসিংদী photo সাদ্দাম উদ্দীন রাজ, নরসিংদী
প্রকাশিত: ২-৩-২০২৪ দুপুর ৪:২০

নরসিংদী রায়পুরায় ‌‘সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার সকাল ১১টায় (২ মার্চ) প্রথমবারের মতো পালিত হল জাতীয় ভোটার দিবস।

দিবসটি উপলক্ষে রায়পুরা উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ থেকে আরম্ভ হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়। 

এসময় উপজেলা নির্বাচন অফিসার আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহিদ চৌধুরী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আজহারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোস্তাফিজুর রহমান, বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল রফিকুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি এম নুর উদ্দিন আহমেদ, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক অজয় সাহা, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ।

এসময় উপজেলা নির্বাচন অফিসার আজহারুল ইসলাম বলেন, ভোটাধিকার নাগরিকের মৌলিক অধিকার। বর্তমান সরকার দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করেছে। একসময় দেশের ভোটার তালিকায় কোটি ও লাখের উপরে ভুয়া ভোটার ছিল। পরে ছবি ও হাতের আঙ্গুলের ছাপ সংযুক্ত ভোটার তালিকা করার মাধ্যমে বাংলাদেশে ভোটারদের নির্ভুল ও সঠিক তালিকা তৈরি সম্ভব হয়েছে। নির্বাচনের সময় দায়িত্ব মনে করে ভোটারদের ভোট প্রদানে আগ্রহ থাকা উচিত। তিনি আরও বলেন, সরকারের সঠিক নীতির কারণে আমরা ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছি বলে জানান।

Admin / Admin

খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী  ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...

একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..

বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা

লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন