ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৫-২০২৬ দুপুর ৩:১৩
শরীয়তপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মো. নাসির ইসলাম সহ কর্তব্যরত নার্স, কর্মচারী ও আনসার সদস্যদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্টরা। রবিবার (১৭ মে)  সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 
 মানববন্ধনে বক্তব্য রাখেন, শরীয়তপুরের সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন, ড্যাব শরীয়তপুর জেলা শাখার আহবায়ক ডা. আকরাম এলাহী, শরীয়তপুর সদর হাসপাতালের আরএমও ডা. মিতু আক্তার প্রমূখ। 
এতে শরীয়তপুর জেলার সকল চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, হাসপাতাল কর্মচারী ও আনসার সদস্যরা অংশগ্রহণ করেন।
 
মানববন্ধনে বক্তারা বলেন, হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও উদ্বেগজনক। চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। অথচ যে কোন ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে হামলা চালানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
 
বক্তারা আরও বলেন, হাসপাতাল মানুষের শেষ আশ্রয়স্থল। সেখানে হামলা মানে পুরো স্বাস্থ্য ব্যবস্থার ওপর আঘাত। হামলাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে স্বাস্থ্যকর্মীরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
 
উল্লেখ্য, শুক্রবার রাতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একদল লোক পরিকল্পিতভাবে সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালায়। এসময় দায়িত্বরত চিকিৎসক ডা. মো. নাসির ইসলামকে মারধর করা হয়। হামলায় নার্স, হাসপাতালের কর্মচারী ও আনসার সদস্যরাও আহত হন। পরে গুরুতর আহত ডা. নাসির ইসলামকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়। এঘটনায় পালং মডেল থানায় একটি মামলা হয়েছে। এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জন আটক করেছে পুলিশ।

Rp / Rp

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা