ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

কালীগঞ্জে প্রাইভেট পড়িয়ে ধরা খেলেন শিক্ষকরা : ইউএনও দিলেন অব্যাহতি


হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ photo হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ
প্রকাশিত: ৩-৩-২০২৪ দুপুর ৩:৩৯

সরকারি নির্দেশকে উপেক্ষা করে ঝিনাইদহের কালীগঞ্জে মাধ্যমিক শিক্ষকরা এসএসসি পরীক্ষার মধ্যেও  কাকডাকা ভোর থেকে রমরমা প্রাইভেট ও কোচিং বানিজ্য চালিয়ে যাচ্ছেন। ২০১২ সালে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য নীতিমালার আওতায় শিক্ষার্থীদের কোচিং বা প্রাইভেট পড়াতে পারবেন না মর্মে শিক্ষা মন্ত্রণালয় এক আদেশ জারি করে। যা এখনো অব্যাহত রয়েছে।  কিন্তু কালীগঞ্জের কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকরা সরকারি এ আদেশ উপেক্ষিত করে প্রাইভেট  ও কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। গতকাল রবিবার সকাল ৬ টার সময় কালীগঞ্জ শহরে সরেজমিনে দেখা যায়,উপজেলার  সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রের হল সুপার গণিত বিষয়ের শিক্ষক গৌতম কুমার এবং মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের হল সুপার পলাশ কুমার ঘোষ,একই বিদ্যালয়ের গ্রন্থগারিক তরিকুল ইসলাম এবং বিজ্ঞান বিষয়ের শিক্ষক মেহেদী হাসান। সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হাফিজুর রহমান,নলডাঙ্গা ভূষণ গার্লস স্কুলের ইদ্রিস আলী, সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকরী শিক্ষক  বাবুল আক্তারসহ পৌর এলাকার কাঠালবাগানে কলেজ কোচিং সেন্টার এন্ড পারফেক্ট ইংলিশ হোম, কলেজ কোচিং হোম, এস এম টিচিং হোম নামের প্রতিষ্ঠানগুলো রমরমা প্রাইভেট ও কোচিং বাণিজ্য চালিয়ে যেতে দেখা যায়। এ বিষয়ে উপজেলার এসএসসি ও দাখিল পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ঘটনা জানার পর উক্ত কেন্দ্রসমূহ পরিদর্শন করে অভিযুক্ত শিক্ষকদের চলমান এসএসসি পরীক্ষা থেকে অব্যাহতি দিয়েছেন। ওইসব শিক্ষকগণ এবছর এসএসসি পরীক্ষায় আর কোনো দায়িত্ব পালন করতে পারবেন না।

Masum / Masum

খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী  ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...

একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..

বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা

লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন