ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত


জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি photo জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৩-৬-২০২৬ দুপুর ১০:৫৯

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীদের চিকিৎসাসেবা আরও কার্যকর করার লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে|
মঙ্গলবার (২ জুন) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়|
সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থপনা কমিটির সভাপতি ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ|
সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা, রোগীদের সেবার মান বৃদ্ধি, চিকিৎসক ও জনবল সংকট, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়| পাশাপাশি হাসপাতালের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়|
সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ আহমেদ, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নিসর্গ চৌধুরী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির,  সহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা|
এ সময় বক্তারা বলেন, জেলার একমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালের সেবার মান উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে| রোগীরা যাতে দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পান, সে বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়|
সভা শেষে হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়|

Rp / Rp

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা