ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি  সবুজ গ্রেফতার


ওমর ফারুক, মানিকগঞ্জ photo ওমর ফারুক, মানিকগঞ্জ
প্রকাশিত: ৭-৬-২০২৬ বিকাল ৫:৩৩
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের আলোচিত ভাবি-ভাতিজা হত্যা মামলার পলাতক আসামি মো. সবুজ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার। তিনি জানান, গ্রেপ্তারকৃত সবুজ একই এলাকার মো. পিন্টুর ছেলে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ মে রাতে কাচারীপাড়া গ্রামে পূর্বপরিকল্পিতভাবে আমেনা খাতুন (৩২) ও তার ১৫ মাস বয়সী ছেলে আসলাম হোসেন আসাদকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। একই ঘটনায় আহত হন আমেনার স্বামী আব্দুস সালাম মোল্লা।
এ ঘটনায় নিহতের মা মিনা খাতুন বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি ইউসুফ মোল্লা ও তার ভাগ্নে সুমন হোসেনকে এর আগে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে উঠে আসে, ঈদের কয়েকদিন আগে সাভারে বসে ইউসুফ, সুমন ও সবুজ মিলে হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। হত্যায় ব্যবহৃত একটি হাতুড়ি সবুজ কিনে এনে দেয় বলেও জানিয়েছে পুলিশ।
 
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ  স্বপন কুমার সরকার জানান এই জোড়া খুনের মামলার প্রধান ১ নং আসামি ইউসুফ আলী ও ৩ নং আসামি ভাগ্নে সুমনকে আগেই গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এই হত্যার সাথে সরাসরি জড়িত পরিকল্পনা কারী ও হত্যার সাথে জড়িত ২ নং  আসামিকে সাভার রেডিও কোলনী থেকে ৭ জুন গ্রেফতার করা হয়। তার জবানবন্দিতে তার দোষ স্বীকার করেছেন । জবানবন্দী শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Rp / Rp

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন