ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

মাদারীপুরে ঘুষ ও দুর্নীতি অভিযোগে শিক্ষা অফিসারসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ


সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুর photo সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুর
প্রকাশিত: ৪-৩-২০২৪ বিকাল ৫:১১
মাদারীপুরে শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি ও নেশায় আসক্তি অভিযোগে তদন্ত কমিটি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ৬ মার্চ তদন্ত করে শিক্ষা অধিদপ্তরে জমা দিতে বলা হয়েছে। আজ সোমবার ৪ মার্চ সকালে বিষয়টি জানতে সরেজমিনে উপজেলা শিক্ষা অফিসে যাওয়া হয়।
 
সুত্র জানায়, মাদারীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মাসুদ করিম ও সহকারী শিক্ষা অফিসার সৈয়দ্যাতুন নেছা রুপার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, ক্ষমতা অপব্যবহার, নেশায় আসক্তি, অফিস ফাঁকি, অবৈধভাবে বিলাল বহুল গাড়ি ক্রয়সহ বিভিন্ন অভিযোগ এনে সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ১০ জন প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষক মিলে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি লিখিত অভিযোগ দেন। কতৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সমন্বয় ও তত্বাবধান সেল এর সহকারী পরিচালক মোঃ সাজ্জাদ হোসেনকে সরেজমিনে তদন্তের দ্বায়িত্ব দেন। বিষয়টি তদন্তের জন্য শিক্ষা অধিদপ্তরের সমন্বয় ও তত্বাবধান সেলের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত একটি নোটিশ জারি করা হয়। নোটিশে জানানো হয়,  উক্ত ঘটনার সাথে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় কাগজ পত্র ও প্রমাণাদিসহ আগামী ৬ মার্চ বুধবার সাড়ে দশটার দিকে মাদারীপুর সদর উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। 
 
এবিষয়ে জানতে মাদারীপুর সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার সৈয়দ্যাতুন নেছা রুপার অফিসে পাওয়া যায়নি। তবে তিনি মুঠোফোনে প্রতিবেদককে জানান, তদন্ত আসবে, তদন্ত করে যাবে, এতে আমার কিছু নেই। এটা নিয়ে আমি ভাবিনা। তবে উপজেলা শিক্ষা অফিসার মাসুদ করিম একটু রাগান্বিত সরে বলেন, আপনাদের যে বা যারা পাঠাইছে তাদের থেকে বক্তব্য নেন। আমার কোন বক্তব্য নেই। আপনারা অফিসের গোপন তথ্য(নোটিশ) পাইলেন কি ভাবে। তদন্তের পরেই দেখা যাবে কি হয়।

Masum / Masum

খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী  ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...

একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..

বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা

লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন