ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ইবিতে বঙ্গবন্ধু পরিষদের শিক্ষক ইউনিটি গঠন


শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া photo শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৫-৩-২০২৪ দুপুর ৪:৫৩

ইবিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ চর্চা ও গবেষণা ভিত্তিক সংগঠন ‘বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট’র সভাপতি নির্বাচিত হয়েছেন ইইই বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শেলিনা নাসরীন। আগামী ২ বছর তারা এই দায়িত্ব পালন করবেন।সোমবার (৪ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সভাপতি ও সেক্রেটারি পদের জন্য প্রার্থীতা গ্রহণ করেছিলেন শুধু দুইজন। যার ফলে বিনা প্রতিদ্বন্দিতায় তাদেরকে সভাপতি এবং সেক্রেটারি হিসেবে ঘোষণা করা হয়। এখন তারা বসে পূর্নাঙ্গ কমিটি গঠন করবেন।এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ চর্চার উর্বর পরিবেশ সৃষ্টি, গবেষণা ও নতুন প্রজন্মকে উজ্জীবিত করার প্রত্যয় নিয়ে আমরা কাজ করবো। আগামী ৬ মার্চ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শেলিনা নাসরীন বলেন, কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নিজেকে সৌভাগ্যের অংশীজন বলে মনে করছি। উক্ত পরিষদের উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করছি।এর আগে গত ২৮ ফেব্রুয়ারী নির্বাচন কমিশন ঘোষিত তফসীল অনুযায়ী আগামী ৬ মার্চ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

Masum / Masum

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত