ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন জিয়ানগরের জাহাঙ্গীর আলম দুলাল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৬-২০২৬ বিকাল ৫:৫৯

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে স্থান পেয়েছেন পিরোজপুরের জিয়ানগর উপজেলার কৃতি সন্তান জাহাঙ্গীর আলম দুলাল।

বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়। কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে কেন্দ্রীয় সহ-সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম দুলাল। এর আগে তিনি কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই তিনি সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা হিসেবেও পরিচিত। রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি নিষ্ঠার কারণে কেন্দ্রীয় রাজনীতিতে তিনি একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলের মতে, তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, নেতৃত্বের গুণাবলি এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির স্বীকৃতি হিসেবেই এবার যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

জাহাঙ্গীর আলম দুলালের এই পদোন্নতিতে পিরোজপুর জেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। খবরটি প্রকাশের পর থেকেই বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, কর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি যুবসমাজকে আরও সুসংগঠিত করার পাশাপাশি জাতীয়তাবাদী রাজনীতিকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবেন। একই সঙ্গে তাঁর এই অর্জন পিরোজপুরের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

শিক্ষানুরাগী, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সর্বজনগ্রহণযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে জাহাঙ্গীর আলম দুলাল ইতোমধ্যে নিজ এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন।

Admin / Admin

সাভার উপজেলার সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণএর প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয় এ এস এম সালেহ আহমেদ

বিটাকের প্রশিক্ষণে বিনিয়োগের সুফল বেশি, নারীদের শতভাগ কর্মসংস্থান ইতিবাচক বার্তা -- শিল্প, বানিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী

উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী

সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন জিয়ানগরের জাহাঙ্গীর আলম দুলাল

মায়ের শাল দুধের চেয়ে বড় ভিটামিন নেই ....স্বাস্থ্যমন্ত্রী

লাইসেন্স জটিলতা কমিয়ে বিনিয়োগে গতি আনতে বড় সংস্কার—ব্যবসা শুরু হবে মাত্র ১৪ দিনে

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার ডোমইয়াং মেটা কোম্পানি এর প্রতিনিধিবৃন্দ

সরকার, চিকিৎসা সমাজ, গণমাধ্যম এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগেই একটি টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রতিটি মন্ত্রণালয়কে ‘ডিসেবিলিটি ইনক্লুসিভ’ করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

অনুমোদনবিহীন এজেন্সির হজ কার্যক্রমের প্রচারণা বিষয়ে সর্তক করলো ধর্ম মন্ত্রণালয়