ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৩০-৬-২০২৬ দুপুর ৩:৩৪

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি বলেছেন, পুরাতন ধ্যান-ধারণা পরিহার করে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৃণমূল পর্যন্ত শিশুসহ সকল রোগীর সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।
মন্ত্রী আজ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আয়োজিত ইনস্টিটিউট এর সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতির উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রাপ্ত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডাক্তারদের প্রতি এ আহব্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডাঃ একেএম আজিজুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড.মোহাম্মদ আবু ইউছুফ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব বক্তৃতা করেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এর পরিচালক অধ্যাপক ডাঃ মির্জা মোঃ জিয়াউল ইসলাম। 

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেন, সরকার সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শিশুদের সুস্বাস্থ্য ও কল্যাণে সরকার সর্বদা সচেষ্ট রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট দেশের শিশু স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। 
মন্ত্রী আরও বলেন, এদেশের ৩৪% পপুলেশন হচ্ছে শিশু। এই শিশুদের চিকিৎসা দিতে শুধু ঢাকায় নয় দেশের প্রতিটি হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা দিতে হবে। 
মন্ত্রী বলেন, বর্তমান সরকার অতীতের তুলনায় সামাজিক সুরক্ষা কার্যক্রম সহ বিভিন্ন  কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। আজ দরিদ্র পরিবারের শিশুদের চিকিৎসায় এই ধরনের অনুদান কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী।
পরে মন্ত্রী শিশু হাসপাতালের ভর্তিকৃত ৪০জন জন্মগত হৃদরোগ, 
কিডনি রোগ,
ক্যান্সার,লিভারসিরোসিস, স্ট্রোক প্যারালাইসিস শিশুর অভিভাবকদের মাঝে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করেন।
অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং রোগীর স্বজনরা উপস্থিত ছিলেন।

Rp / Rp

সাভার উপজেলার সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণএর প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয় এ এস এম সালেহ আহমেদ

বিটাকের প্রশিক্ষণে বিনিয়োগের সুফল বেশি, নারীদের শতভাগ কর্মসংস্থান ইতিবাচক বার্তা -- শিল্প, বানিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী

উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী

সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন জিয়ানগরের জাহাঙ্গীর আলম দুলাল

মায়ের শাল দুধের চেয়ে বড় ভিটামিন নেই ....স্বাস্থ্যমন্ত্রী

লাইসেন্স জটিলতা কমিয়ে বিনিয়োগে গতি আনতে বড় সংস্কার—ব্যবসা শুরু হবে মাত্র ১৪ দিনে

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার ডোমইয়াং মেটা কোম্পানি এর প্রতিনিধিবৃন্দ

সরকার, চিকিৎসা সমাজ, গণমাধ্যম এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগেই একটি টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রতিটি মন্ত্রণালয়কে ‘ডিসেবিলিটি ইনক্লুসিভ’ করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

অনুমোদনবিহীন এজেন্সির হজ কার্যক্রমের প্রচারণা বিষয়ে সর্তক করলো ধর্ম মন্ত্রণালয়