সাভার উপজেলার সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণএর প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয় এ এস এম সালেহ আহমেদ
অদ্য ৩০ জুন ২০২৬ সকাল ৯:০০ টার সময় সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয় এ এস এম সালেহ আহমেদ সাভার উপজেলার সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণএর প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। এ স্থানটি ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত এবং এটি ভূমি মন্ত্রণালয়ের মালিকানাধীন জমি। সিনিয়র সচিব জানান প্রকল্পটি ইতোমধ্যে একনেক সভায় অনুমোদিত হয়েছে। এ উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ হলে উপজেলা ভূমি অফিস ও উপজেলা সেটেলমেন্ট অফিস একই ভবনে স্থানন্তর করা সম্ভব হবে এবং জনগণ একছাতার নীচে ভূমি জরিপ,মিউটেশন ও অন্যান্য ভূমিসেবা পাবেন।
এরপর তিনি সাভার উপজেলা ভূমি অফিস ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ভিজিট করেন। এই সময় তিনি সকল কর্মকর্তাদের যথাসময়ে অফিসে উপস্থিত দেখতে পান। এ সময় তিনি উপজেলা ভূমি অফিসের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সহকারী কমিশনার (ভূমি) জানান ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম চলমান আছে। ইতোমধ্যে সাধারণ দাবি ১০০% আদায় সম্পন্ন হয়েছে। সিনিয়র সচিব মিউটেশনসহ অন্যান্য ভূমিসেবা জনগণকে হয়রানী না করে যথাযথভাবে প্রদানের জন্য নির্দেশনা দেন।
এরপর ভূমি মন্ত্রণালয়ের হোল্ডিং ও খতিয়ান এন্ট্রি এবং খতিয়ান ও হোল্ডিং এর ভুল সংশোধনের চলমান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি জানান ভূমিসেবা সিস্টেমে শতভাগ হোল্ডিং ও খতিয়ান এন্ট্রি এবং খতিয়ান ও হোল্ডিং এর ভুলসংশোধনের জন্য UNDP, বাংলাদেশ এর মাধ্যমে কাজ শুরুকরা হয়েছে। ইতোমধ্যে ৮টি জেলায় পাইলটিং শেষ হয়েছে। বর্তমানে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলায় হোল্ডিং ও খতিয়ানের ডেটা এন্ট্রির কাজ চলছে। পর্যায়ক্রমে শতভাগ খতিয়ান ও হোল্ডিং এন্ট্রি এবং ভুল সংশোধনের এ কার্যক্রম সারা দেশে বাস্তবায়িত হবে। ডেটা এন্ট্রি ও সংশোধন কার্যক্রম যথাযথ ভাবে পরিচালিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। ডেটা এন্ট্রি সম্পন্ন হলে ভূমিসেবা সিস্টেম আরও সহজ, জনবান্ধব ও স্বয়ংক্রিয় হবে বলে তিনি প্রত্যাশা করেন।
এছাড়া সকাল ১০:৩০ টায় তিনি আমিনবাজার উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলা ভূমি অফিসের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) জানান ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম চলমান আছে। ইতোমধ্যে সাধারণ দাবি ৮৮% আদায় হয়েছে।
Rp / Rp
সাভার উপজেলার সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণএর প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয় এ এস এম সালেহ আহমেদ
বিটাকের প্রশিক্ষণে বিনিয়োগের সুফল বেশি, নারীদের শতভাগ কর্মসংস্থান ইতিবাচক বার্তা -- শিল্প, বানিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী
উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের
যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন জিয়ানগরের জাহাঙ্গীর আলম দুলাল
মায়ের শাল দুধের চেয়ে বড় ভিটামিন নেই ....স্বাস্থ্যমন্ত্রী
লাইসেন্স জটিলতা কমিয়ে বিনিয়োগে গতি আনতে বড় সংস্কার—ব্যবসা শুরু হবে মাত্র ১৪ দিনে
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার ডোমইয়াং মেটা কোম্পানি এর প্রতিনিধিবৃন্দ
সরকার, চিকিৎসা সমাজ, গণমাধ্যম এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগেই একটি টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব - সমাজকল্যাণ মন্ত্রী
প্রতিটি মন্ত্রণালয়কে ‘ডিসেবিলিটি ইনক্লুসিভ’ করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী
অনুমোদনবিহীন এজেন্সির হজ কার্যক্রমের প্রচারণা বিষয়ে সর্তক করলো ধর্ম মন্ত্রণালয়
Link Copied