ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালিত।


মীর রকিবুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি photo মীর রকিবুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৭-৩-২০২৪ বিকাল ৫:৫৮

ইসলামের বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে কর্মসূচির মধ্যে সকাল ৯ঃ৩০ টায় প্রশাসন ভবন হতে মৃত্যুঞ্জয়ী মুজিব মোরাল চত্বর পর্যন্ত এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মৃত্যুঞ্জয়ী মুজিব মুরালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ট্রেজারার প্রফেসর ডঃ মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্টার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বঙ্গবন্ধু পরিষদ ইবি শাখা, বাংলাদেশ ছাত্রলীগ ইবি শাখা ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানা। উল্লেখ্য যে ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে আগামী ১১ মার্চ সোমবার সকাল ১০:০০ টায় ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এর স্কুল শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে ঐতিহাসিক ভাষণ ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ মিলনায়তায়নে ভাষণ প্রতিযোগিতার উদ্বোধন করা হবে, উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আব্দুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি  থাকবেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ডঃ মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখবেন রেজিস্টার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান।  অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ৭,১৭,২৫ ও ২৬ মার্চ ২০২৪ উদযাপন কমিটির আহবায়ক ও পরিচালক টিএসসিসি প্রফেসর ডঃ মোঃ বাকী বিল্লাহ। এছাড়াও ৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে মৃত্যুঞ্জয়ী মুজিব মুরালে সকাল আটটা হতে বিকাল ৫ টা  পর্যন্ত (জোহর ও আসরের নামাজের সময় ব্যতীত) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাজানো হবে।

Masum / Masum

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত