ভিশন ২০৩০ ঘোষণা বিটোপিয়া গ্রুপের বিটোপিয়ায় নেতৃত্বে বড় রদবদল; এক বছরে দ্বিগুণ কর্মসংস্থানের ঘোষণা
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি, ক্লাউড কম্পিউটিং এবং এন্টারপ্রাইজ প্রযুক্তিকে কেন্দ্র করে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা 'ভিশন ২০৩০' ঘোষণা করেছে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান বিটোপিয়া গ্রুপ। একই সঙ্গে গ্রুপজুড়ে বিকেন্দ্রীভূত নেতৃত্ব কাঠামো চালু, সহযোগী প্রতিষ্ঠানের নেতৃত্ব পুনর্গঠন এবং আগামী এক বছরের মধ্যে কর্মসংস্থান দ্বিগুণ করার পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রোববার (১২ জুলাই) ঢাকার ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে অনুষ্ঠিত বিটোপিয়া অ্যানুয়াল প্ল্যানিং ২০২৬-২৭ সম্মেলনে এসব ঘোষণা দেওয়া হয়। দিনব্যাপী এ কৌশল নির্ধারণী সম্মেলনে গ্রুপের পরিচালনা পর্ষদ, শীর্ষ নির্বাহী, সহযোগী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বিভাগীয় প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সম্মেলনে ২০২৬–২৭ অর্থবছরের জন্য প্রতিটি ব্যবসা ইউনিটের কৌশলগত পরিকল্পনা, বার্ষিক বাজেট এবং কী পারফরম্যান্স ইন্ডিকেটর (কেপিআই) অনুমোদন করা হয়। পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি, উদ্ভাবন, আর্থিক সক্ষমতা এবং বৈশ্বিক সম্প্রসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
বিটোপিয়া গ্রুপ জানায়, ভিশন ২০৩০-এর মূল লক্ষ্য হলো বাংলাদেশকে বৈশ্বিক প্রযুক্তি খাতে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া এবং এআইনির্ভর একটি সমন্বিত প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তোলা। এ পরিকল্পনার আওতায় সফটওয়্যার উন্নয়ন ও আইটি আউটসোর্সিংয়ের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, এন্টারপ্রাইজ সল্যুশন, বিজনেস অটোমেশন, ডেটা অ্যানালিটিকস এবং ডিজিটাল ট্রান্সফরমেশনকে ভবিষ্যৎ প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশের অংশ হিসেবে আফ্রিকাসহ উদীয়মান বিভিন্ন অঞ্চলে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও তুলে ধরা হয়।
২০১৩ সালে ফ্রিল্যান্সিং কার্যক্রমের মাধ্যমে যাত্রা শুরু করেন উদ্যোক্তা মোহাম্মদ মনির হোসেন। পরবর্তীতে ২০১৭ সালে ৫ লাখ টাকা প্রাথমিক বিনিয়োগ এবং সাতজন কর্মী নিয়ে বিডিকলিং আইটি লিমিটেডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। গত এক দশকে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে ব্যবসার পরিধি বাড়িয়ে বর্তমানে বিটোপিয়া গ্রুপে রূপ নিয়েছে।
বর্তমানে গ্রুপটির অধীনে ২২টি সহযোগী প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে বিটোপিয়া লিমিটেড, সফটভেন্স, স্পার্কটেক এজেন্সি, এসএম টেকনোলজি, জেভিএআই, জেনেক্সক্লাউড, ব্যাকবেঞ্চার স্টুডিও, স্কেলআপ, বিডিকলিং, পালসগ্রিড, বিডিকলিং এন্টারপ্রাইজ, ফায়ার এআই, পিক্সেলোরা স্টুডিও এবং জেনকোরসহ আরও কয়েকটি প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান। বর্তমানে গ্রুপটিতে প্রায় পাঁচ হাজার পেশাজীবী কর্মরত রয়েছেন এবং বিশ্বের ৮০টিরও বেশি দেশের গ্রাহকদের সফটওয়্যার উন্নয়ন, এন্টারপ্রাইজ সল্যুশন, ক্লাউড সেবা, আইটি আউটসোর্সিং, বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), ডিজিটাল মার্কেটিং এবং এআইভিত্তিক প্রযুক্তি সেবা প্রদান করছে। গ্রুপটির বার্ষিক টার্নওভার বর্তমানে প্রায় ৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৫০ কোটিরও বেশি।
সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল গ্রুপের নেতৃত্ব কাঠামো পুনর্গঠন। চেয়ারপারসন সাবিনা আক্তার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মনির হোসেনকে বিটোপিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (ম্যানেজিং ডিরেক্টর) হিসেবে ঘোষণা দেন। নতুন এই কাঠামোর আওতায় তিনি গ্রুপের সামগ্রিক কৌশল নির্ধারণ, বিনিয়োগ, নতুন ব্যবসা সম্প্রসারণ, আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি পরিকল্পনার নেতৃত্ব দেবেন। অন্যদিকে সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তারা (সিইও) নিজ নিজ প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, ব্যবসায়িক লক্ষ্য অর্জন এবং নির্ধারিত কেপিআই বাস্তবায়নের দায়িত্ব পালন করবেন।
নেতৃত্ব পুনর্গঠনের অংশ হিসেবে সফটভেন্স আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মোহাম্মদ নাসির, জেনকোর সল্যুশনস লিমিটেডের সিইও হিসেবে জিসান আহমেদ এবং বিটোপিয়া লিমিটেডের সিইও হিসেবে গৌরব কৃষ্ণ গুপ্তকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া আবদুল্লাহ আল আলামিনকে বিটোপিয়া গ্রুপের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি গ্রুপের ব্র্যান্ড কৌশল, আন্তর্জাতিক বাজারে অবস্থান শক্তিশালীকরণ, বিপণন কার্যক্রম এবং নতুন বাজার সম্প্রসারণের নেতৃত্ব দেবেন।
অনুষ্ঠানে বিটোপিয়া গ্রুপের দীর্ঘমেয়াদি অবকাঠামো উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে 'বিটোপিয়া সিটি' প্রকল্পের ধারণাও উপস্থাপন করা হয়। পরিকল্পিত এ প্রযুক্তিনগরীতে ডেটা সেন্টার, করপোরেট সদর দপ্তর, গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান, আবাসন সুবিধা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জিপিইউ অবকাঠামো, উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং, ক্লাউড প্রযুক্তি এবং ডেটা অ্যানালিটিকসে বিনিয়োগ আরও বাড়ানোর পরিকল্পনার কথাও জানানো হয়।
সম্মেলনে বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিভাগীয় প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের বার্ষিক ব্যবসায়িক পরিকল্পনা, প্রবৃদ্ধির কৌশল এবং বাস্তবায়ন রোডম্যাপ উপস্থাপন করেন। পাশাপাশি ডিজিটাল রূপান্তর, পরিচালন দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা অর্জন এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে বিভিন্ন কৌশলগত উদ্যোগ অনুমোদন করা হয়। অনুমোদিত পরিকল্পনা, বাজেট এবং কেপিআই সংশ্লিষ্ট বিভাগ ও প্রতিষ্ঠানের প্রধানদের কাছে বাস্তবায়নের জন্য আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
Rp / Rp
বন্যাকবলিত বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন
সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর শোক
স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল
বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এর স্বত্ত্বাধিকারী খায়রুল বাশার বাহার এর প্রায় ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি
ভিশন ২০৩০ ঘোষণা বিটোপিয়া গ্রুপের বিটোপিয়ায় নেতৃত্বে বড় রদবদল; এক বছরে দ্বিগুণ কর্মসংস্থানের ঘোষণা
কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৬ তম অনুষ্ঠিত হয়েছে
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দ্রুত নির্দেশনা; ব্যবস্থাপনা কমিটির উদাসীনতায় অন্ধকারে জাপান গার্ডেন সিটি, দুর্ভোগে হাজারো বাসিন্দা
নগর এলাকায় শিশু ও পরিবারের জন্য স্বাস্থ্যসেবার প্রাপ্যতা জোরদারে ‘আলো ক্লিনিক’ মডেল সম্প্রসারণের সম্ভাবনা পর্যালোচনা করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সরকারি অর্থায়নে গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ, কঠোর পরিপত্র জারি
ইউনানী আয়র্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসার ভূমিকা শীর্ষক কর্মশালা ও চিকিৎসক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের সতর্কবার্তা: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তি
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ থেকে শুরু হচ্ছে ‘সবুজ বিদ্যালয়’ উদ্যোগ; প্রধানমন্ত্রীর হাত ধরে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ২ লাখ গাছ রোপণ
Link Copied