স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল
গত কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে সৃষ্ট ভারী বর্ষণ ও পানির ঢলে চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের মধ্যে জানআলীহাট ও ষোলোশহর স্টেশন মধ্যবর্তী সেকশনের রেললাইন প্লাবিত হওয়ায় ট্রেন চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ে এবং গত মঙ্গলবার (৭ জুলাই) থেকে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়। ।
উক্ত এলাকার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় বাংলাদেশ রেলওয়ে দ্রুতগতিতে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের উদ্যোগ নেয় এবং দ্রুততম সময়ের মধ্যে ষোলশহর জানআলী হাট সেকশনকে ট্রেন চলাচলের উপযোগী করে তোলে।
এমতাবস্থায় আজ (১২ জুলাই) ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে চলাচলকারী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি বেলা ১:৩০ এর দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এখন থেকে ঢাকা-কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার, কক্সবাজার-চট্টগ্রাম, কক্সবাজার-ঢাকা রুটের অন্যান্য সকল ট্রেন আজ থেকে নিয়মিত চলাচল করবে।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে সম্মানিত যাত্রীসাধারণের রেলযাত্রায় বিঘ্ন ঘটায় বাংলাদেশ রেলওয়ে আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছে।
Rp / Rp
বন্যাকবলিত বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন
সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর শোক
স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল
বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এর স্বত্ত্বাধিকারী খায়রুল বাশার বাহার এর প্রায় ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি
ভিশন ২০৩০ ঘোষণা বিটোপিয়া গ্রুপের বিটোপিয়ায় নেতৃত্বে বড় রদবদল; এক বছরে দ্বিগুণ কর্মসংস্থানের ঘোষণা
কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৬ তম অনুষ্ঠিত হয়েছে
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দ্রুত নির্দেশনা; ব্যবস্থাপনা কমিটির উদাসীনতায় অন্ধকারে জাপান গার্ডেন সিটি, দুর্ভোগে হাজারো বাসিন্দা
নগর এলাকায় শিশু ও পরিবারের জন্য স্বাস্থ্যসেবার প্রাপ্যতা জোরদারে ‘আলো ক্লিনিক’ মডেল সম্প্রসারণের সম্ভাবনা পর্যালোচনা করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সরকারি অর্থায়নে গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ, কঠোর পরিপত্র জারি
ইউনানী আয়র্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসার ভূমিকা শীর্ষক কর্মশালা ও চিকিৎসক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের সতর্কবার্তা: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তি
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ থেকে শুরু হচ্ছে ‘সবুজ বিদ্যালয়’ উদ্যোগ; প্রধানমন্ত্রীর হাত ধরে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ২ লাখ গাছ রোপণ
Link Copied