মহাদেবপুর বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
মহাদেবপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । "প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সমবেত হয়।এ সময় উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনিক কর্মকর্তা মুসলিম উদ্দিন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হুসাইন মোহাম্মদ এরশাদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ খুরশিদুল ইসলাম, মহাদেবপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক লিয়াকত আলী বাবলু ও সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ প্রমূখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক ছাত্রনেতা ও জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সাবেক জেষ্ঠ প্রভাষ মিরাজুল ইসলাম মিরাজ,কমহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল তরফদার, হাতুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক ,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী বৃন্দ ,সুশীল সমাজের নেতৃবৃন্দ , রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, আলোচনা সভায় তামাক নিয়ন্ত্রণের লক্ষ্যে উপজেলার বাস স্ট্যান্ড, হাসপাতাল গেটের সামনে সহ বিভিন্ন জন সমাবেশ স্থলে প্রকাশ্যে ধূমপান কারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের দাবি আসলে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
Ahad Hossain / Ahad Hossain
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
কুষ্টিয়ায় ক্যাশলেস কুষ্টিয়া কর্মসূচি: বাংলা (কিউআর) ব্যবহারে সচেতনতামূলক ক্যাম্পেইন
মহাদেবপুর বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকায় বিজিবি মহাপরিচালক: ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা
শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবসের ব্যানার নিয়ে মিছিলের চেষ্টার অভিযোগে বাগেরহাটে ১৭ ছাত্রলীগ কর্মী আটক
ধর্ষণের পর শিশু হত্যা: নড়াইলে উত্তেজিত জনতার গণ ধোলাইয়ের পর আটক নির্মাণ শ্রমিক রবি
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায় মানুষের পাশে বিজিবি
অতিবৃষ্টিতে খাটো হয়েছে পাটগাছ, উৎপাদন কমে দুশ্চিন্তায় লালমনিরহাটের কৃষক
ঢাকা-টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে ধ্বস যানচলাচল বন্ধ, ভোগান্তি
বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল যুবকের
সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিপিজেএফের মানববন্ধন
বাগেরহাটে অনলাইন লিঙ্গ-ভিত্তিক সহিংসতা ও সাইবার নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত