বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
বাগেরহাটে শিক্ষার্থীদের অংশগ্রহণে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সককলে
সদর উপজেলার কে. জে. এস. পি. ইউ (রাজাপুর) স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে এক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। কর্মসূচিটির যৌথ আয়োজন করে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও উদয়ন বাংলাদেশ । প্রকল্পটিতে অর্থায়ন করেছে এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ও সমাজসেবক মাওলানা আব্দুল মাজেদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে. জে. এস. পি. ইউ (রাজাপুর) স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান । এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক শ্রীদাস চন্দ্র দাশ, সুজিৎ কুমার দাস, কার্তিক চন্দ্র দাস, মো: রফিকুল ইসলাম,শাহানারা ইয়াসমিন,সিন্ধ্যা রানী পাল, ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মো: জিয়াউর রহমান, নাজমা বেগম এবং কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির। ক্যাম্পেইনে শিক্ষার্থীদের বাল্যবিবাহের কুফল, নারী নির্যাতনের বিভিন্ন ধরন, বিদ্যমান আইনি প্রতিকার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় খেলার মাধ্যমে । বক্তারা বলেন, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্ব, মতবিনিময় এবং সচেতনতামূলক বার্তা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাল্যবিবাহ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক সুজিৎ কুমার দাস।
Ahad Hossain / Ahad Hossain
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
কুষ্টিয়ায় ক্যাশলেস কুষ্টিয়া কর্মসূচি: বাংলা (কিউআর) ব্যবহারে সচেতনতামূলক ক্যাম্পেইন
মহাদেবপুর বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকায় বিজিবি মহাপরিচালক: ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা
শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবসের ব্যানার নিয়ে মিছিলের চেষ্টার অভিযোগে বাগেরহাটে ১৭ ছাত্রলীগ কর্মী আটক
ধর্ষণের পর শিশু হত্যা: নড়াইলে উত্তেজিত জনতার গণ ধোলাইয়ের পর আটক নির্মাণ শ্রমিক রবি
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায় মানুষের পাশে বিজিবি
অতিবৃষ্টিতে খাটো হয়েছে পাটগাছ, উৎপাদন কমে দুশ্চিন্তায় লালমনিরহাটের কৃষক
ঢাকা-টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে ধ্বস যানচলাচল বন্ধ, ভোগান্তি
বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল যুবকের
সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিপিজেএফের মানববন্ধন
বাগেরহাটে অনলাইন লিঙ্গ-ভিত্তিক সহিংসতা ও সাইবার নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত