কুষ্টিয়ায় ক্যাশলেস কুষ্টিয়া কর্মসূচি: বাংলা (কিউআর) ব্যবহারে সচেতনতামূলক ক্যাম্পেইন
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং পূবালী ব্যাংক পিএলসি-এর আয়োজনে এক দেশ, এক (কিউআর) লেনদেনে বাংলা (কিউআর) স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় ‘ক্যাশলেস কুষ্টিয়া শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মাঝে বাংলাদেশ ব্যাংকের বাংলা (কিউআর) ব্যবহারের সুবিধা, কার্যপ্রণালী এবং নগদবিহীন ডিজিটাল লেনদেনের গুরুত্ব তুলে ধরা হয়।
আলোচনায় বক্তারা বলেন, বাংলা (কিউআর) হলো বাংলাদেশ ব্যাংকের জাতীয় ও আন্তঃকার্যকরী ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। এর মাধ্যমে অংশগ্রহণকারী সব ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ, নগদ ও রকেট এর গ্রাহকরা একই (কিউআর) কোড স্ক্যান করে সহজেই অর্থ পরিশোধ করতে পারেন। ফলে ব্যবসায়ীদের আর একাধিক প্রতিষ্ঠানের পৃথক (কিউআর) কোড ব্যবহার করতে হয় না।
বক্তারা আরও জানান, গ্রাহকরা তাদের ব্যাংকিং বা এমএফএস অ্যাপ থেকে বাংলা (কিউআর)স্ক্যান করে টাকার পরিমাণ উল্লেখ করে পাসকোড বা ওটিপির মাধ্যমে নিরাপদে লেনদেন সম্পন্ন করতে পারেন। অন্যদিকে ব্যবসায়ীরা ১০ লাখ টাকা পর্যন্ত পেমেন্ট তাৎক্ষণিকভাবে তাদের ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে গ্রহণ করতে পারেন, যা দৈনন্দিন ব্যবসা পরিচালনাকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এ কে এম আমিরুল ইসলাম, পূবালী ব্যাংক পিএলসি-এর উপমহাব্যবস্থাপক ও রিজিওনাল ম্যানেজার কাজী সিহাবুল ইসলাম, পূবালী ব্যাংক পিএলসি কুষ্টিয়া শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. ইসমাইল হাওলাদার, পৌর সুপার মার্কেট স্বত্বাধিকারী সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম (মাহি বস্ত্রালয়), সমিতির সেক্রেটারি মো. নেহেরুল ইসলাম (চুমকি থ্রি-পিস কর্নার) এবং দোকান মালিক কল্যাণ সমিতির সেক্রেটারি মো. মকবুল হোসেন।
আয়োজকরা জানান, সারা দেশে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং নগদবিহীন অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি ধারাবাহিকভাবে এ ধরনের সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করছে। ‘ক্যাশলেস কুষ্টিয়া কর্মসূচিও সেই উদ্যোগেরই অংশ, যার মাধ্যমে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের বাংলা (কিউআর) ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।
Ahad Hossain / Ahad Hossain
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
কুষ্টিয়ায় ক্যাশলেস কুষ্টিয়া কর্মসূচি: বাংলা (কিউআর) ব্যবহারে সচেতনতামূলক ক্যাম্পেইন
মহাদেবপুর বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকায় বিজিবি মহাপরিচালক: ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা
শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবসের ব্যানার নিয়ে মিছিলের চেষ্টার অভিযোগে বাগেরহাটে ১৭ ছাত্রলীগ কর্মী আটক
ধর্ষণের পর শিশু হত্যা: নড়াইলে উত্তেজিত জনতার গণ ধোলাইয়ের পর আটক নির্মাণ শ্রমিক রবি
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায় মানুষের পাশে বিজিবি
অতিবৃষ্টিতে খাটো হয়েছে পাটগাছ, উৎপাদন কমে দুশ্চিন্তায় লালমনিরহাটের কৃষক
ঢাকা-টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে ধ্বস যানচলাচল বন্ধ, ভোগান্তি
বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল যুবকের
সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিপিজেএফের মানববন্ধন
বাগেরহাটে অনলাইন লিঙ্গ-ভিত্তিক সহিংসতা ও সাইবার নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত