ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

মহাদেবপুরে আদিবাসীদের  মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ২৪-৭-২০২৬ রাত ১১:৪৫

মহাদেবপুর উপজেলার আদিবাসীদের (সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর) জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

২৪ জুলাই শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় এ  বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) এলাকার জাতীয় সংসদ সদস্য  ফজলে হুদা। উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এবং মঞ্চ পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলার আদিবাসী শিক্ষার্থীদের নির্বাচিত   ৮২ জনকে বাইসাইকেল এবং ৫৫ জন নির্বাচিত নারীকে সেলাই মেশিন প্রদান
 করা হয়। এ সময় মন্চে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুন নাঈম বিনতে আজিজ, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক, সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, সাবেক ছাত্রদল নেতা ও জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সাবেক জ্যেষ্ঠ প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ, বিএনপির সাংগঠনিক সম্পাদক হান্নান,সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী বৃন্দ , জনপ্রতিনিধি এবং উপকার ভোগীর  অভিভাবক বৃন্দ , আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  উল্লেখ্য যে, প্রধান অতিথি সহ সকল বক্তাগণ আদিবাসীদের বাল্য বিবাহ বিভিন্ন আচারণ অনুষ্ঠানে মাদক সেবন থেকে বিরত থাকার আহ্বান জানান।

Ahad Hossain / Ahad Hossain

মহাদেবপুরে আদিবাসীদের  মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যায় অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ক্ষেত্রে বহুমুখী সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে - এমপি ফজলে হুদা 

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

কুষ্টিয়ায় ক্যাশলেস কুষ্টিয়া কর্মসূচি: বাংলা (কিউআর) ব্যবহারে সচেতনতামূলক ক্যাম্পেইন

মহাদেবপুর বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকায় বিজিবি মহাপরিচালক: ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা

শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবসের ব্যানার নিয়ে মিছিলের চেষ্টার অভিযোগে বাগেরহাটে ১৭ ছাত্রলীগ কর্মী আটক

ধর্ষণের পর শিশু হত্যা: নড়াইলে উত্তেজিত জনতার গণ ধোলাইয়ের পর আটক নির্মাণ শ্রমিক রবি

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায় মানুষের পাশে বিজিবি

অতিবৃষ্টিতে খাটো হয়েছে পাটগাছ, উৎপাদন কমে দুশ্চিন্তায় লালমনিরহাটের কৃষক

ঢাকা-টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে ধ্বস যানচলাচল বন্ধ, ভোগান্তি

বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল যুবকের