ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

বগুড়ার শিবগঞ্জে আবারও মেয়র নির্বাচিত মানিক


আব্দুল্লাহ বিন ফজল রাজিব photo আব্দুল্লাহ বিন ফজল রাজিব
প্রকাশিত: ১০-৩-২০২৪ দুপুর ৩:৪৮

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে আবারও জয়লাভ করেছেন তৌহিদুর রহমান মানিক। নারিকেল গাছ প্রতীকে আট হাজার ১৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিজ্জাকুল রহমান রাজু হ্যাঙ্গার প্রতীকে পেয়েছেন চার হাজার ৪১০ ভোট। অপর দুই প্রার্থীর মধ্যে হামদান মণ্ডল জগ প্রতীকে ১৭২ এবং মোবাইল ফোন প্রতীকে আব্দুল খালেক ২১০ ভোট পেয়েছেন।

শনিবার (৯ মার্চ) বিকেল ৫টার দিকে এতথ্য জানান বগুড়া জেলা সিনিয়র নির্বাচন অফিসার মাহমুদ হাসান।

২০১৫ সালে সরকারি দল থেকে মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো শিবগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন তৌহিদুর রহমান মানিক। পরে ২০২১ সালের ৩০ জানুয়ারি আবারও শিবগঞ্জে পৌর নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় ২৮ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মানিক পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগপত্র গৃহীতও হয়। তবে জাপাকে আসন ছেড়ে দেওয়ায় তিনি আবারও পৌরসভার উপ-নির্বাচনে প্রার্থী হন। 
নির্বাচনে তৌহিদূর রহমান মানিক ৮১৩১ ভোটে নির্বাচিত হওয়ার পর ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান মোকামতলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুবরাজ মোকামতলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি আইয়ুব মন্ডল। 

সকাল ৮টায় ১১টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বগুড়া জেলার সিনিয়র নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানান, ১৯ হাজার ৪৭৩ ভোটারের মধ্যে ১২ হাজার ৯২৩ ভোটার ভোট দিয়েছেন। ভোট পড়েছে ৬৬ দশমিক ৩৬ শতাংশ।

Admin / Masum

খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী  ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...

একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..

বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা

লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন