এম.পি পত্নী আলেয়া আক্তার হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত
হবিগঞ্জ জেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার। গত শনিবার নির্বাচনের ঘোষিত ফলাফলে তিনি আনারস প্রতীকে ৫৬৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বি প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫০১ ভোট। বিজয়ী আলেয়া আক্তার হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আবু জাহিরের স্ত্রী। হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে এবারই তিনিই প্রথম নারী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান জানান, জেলার ৯টি কেন্দ্রে সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয় ইভিএম পদ্ধতিতে। এতে জেলার ৭৮টি ইউনিয়ন, ৫টি পৌরসভা ও ৯টি উপজেলা পরিষদের ১ হাজার ১০২ জন ভোটার ছিলেন। এর মধ্যে ১ হাজার ৭৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে আনারস প্রতীকে আলেয়া আক্তার ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বি প্রার্থী এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী পেয়েছেন ৫০১ ভোট। এছাড়াও অপর প্রার্থী ফরিদ উদ্দিন তালুকদারের (মোটর সাইকেল) প্রতীকে ৬ ও এডভোকেট নূরুল হক (চশমা) ৫ ভোট পেয়েছেন। শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোন কেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসন থেকে প্রার্থী হয়েছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। যে কারনে তিনি গেল বছরের ২৮ নভেম্বর জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। ফলে পদটি শূন্য হয় ।
Masum / Masum
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত