কুষ্টিয়ার ভেড়ামারায় পানবরজে ভয়াবহ আগুন
আগুনের লেলিহান শিখায় পুড়ছে একরের পর এক পানের বরজ। নিয়ন্ত্রণহীন আগুনে দিশেহারা স্থানীয় জনগণ, জনমনে বিরাজ করছে চরম আতঙ্ক।রোববার (১০ মার্চ) বেলা ১১টায় ভেড়ামারায় বাহাদুরপুর ইউনিয়নের রায়টা গ্রামের জিআরপি ক্যাম্পের নিচে পানের বরজে এ আগুনের সূত্রপাত।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এই পর্যন্ত কয়েক কিলোমিটার পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।আগুন নিয়ন্ত্রেণে ভেড়ামারা, কুষ্টিয়া, মিরপুর, ঈশ্বরদীসহ আশপাশের অঞ্চলের ফায়ার সার্ভিসের টিম কাজ করছ। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়েছে । গ্রামের মানুষ অসহায় অস্থির হয়ে চারদিকে হারিয়ে ছোটাছুটি করছে। বেশ কয়েকটি বাড়িতেও আগুন লাগার ঘটনা ঘটেছে।আশপাশের অঞ্চল থেকে লেপ, কাঁথা, কম্বল, খাদ্যশস্য গবাদিপশু সরিয়ে নেওয়া হচ্ছে।সরেজমিনে দেখা যায়, আগুনের লেলিহান শিখা আশপাশে ৭ কিলোমিটার দূরে ছড়িয়ে পড়েছে। রায়টা, আরকান্দি, মাধবপুর, গোসাই পাড়া, মালিপাড়া, মেঘনাপাড়ার ছয়টি গ্রাম আক্রান্ত হয়েছে। আগুন আতঙ্কে তারা দিশেহারা হয়ে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।স্থানীয় সংসদ সদস্য কামারুল আরিফিন বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটির ওপরে। এখন পর্যন্ত আগুন যেভাবে জ্বলছে এটা নিয়ন্ত্রণে না আসলে ২০টি গ্রাম আক্রান্ত হতে পারে। যা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এখন আমরা আল্লাহর উপরে ভরসা করছি।
Masum / Masum
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা