ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

পানির নিচে ছিল লাভের আশা, বাজারে এসে মিলছে লোকসান


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ৮-৮-২০২৬ দুপুর ১:৫১
পানির নিচে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করা ‘মজা সুপারি’ দীর্ঘদিন ধরে লালমনিরহাটের কৃষক ও ব্যবসায়ীদের আয়ের অন্যতম উৎস। তবে এবার মৌসুম শেষে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় সংরক্ষিত এই সুপারির দাম গত বছরের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। এতে ন্যায্যমূল্য না পেয়ে লোকসানের আশঙ্কায় পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা।
 
লালমনিরহাটের আদিতমারী, কালীগঞ্জ, সদর, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। জেলার অন্যতম বড় সুপারির বাজার সদর উপজেলার বড়বাড়ী হাট। প্রতি বুধবার ও শনিবার এখানে লালমনিরহাটের বিভিন্ন এলাকা ছাড়াও কুড়িগ্রামের ফুলবাড়ী ও রাজারহাট এবং রংপুরের কাউনিয়া ও মিঠাপুকুরসহ বিভিন্ন এলাকার কৃষক, পাইকার ও মহাজনরা সুপারি কেনাবেচা করেন।
 
হাট সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর এই সময়ে দেশি মজা সুপারি প্রতি পোনে (৮০টি) ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। বর্তমানে একই পরিমাণ সুপারি বিক্রি হচ্ছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকায়। অর্থাৎ অনেক ক্ষেত্রে দাম অর্ধেকের কাছাকাছি নেমে গেছে।
 
একইভাবে প্রতি কাউন (১৬ পোন) সুপারি গত বছর ৪ হাজার ৮০০ থেকে ৯ হাজার ৬০০ টাকায় বিক্রি হলেও এবার তা কমে ২ হাজার ৪০০ থেকে ৫ হাজার ৬০০ টাকায় নেমেছে।
 
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কৃষক সাঈদ আলী বলেন, গত বছরের তুলনায় এবার মজা সুপারি বিক্রি করে ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছে না।
 
বড়বাড়ী ইউনিয়নের কৃষক জাহিদুল ইসলাম বলেন, ‘প্রায় অর্ধেক দামে সুপারি বিক্রি করতে হচ্ছে। এতে সুপারি সংরক্ষণ ও শ্রমিকের খরচই উঠছে না।’
 
ব্যবসায়ী মোস্তফা হোসেন জানান, লাভের আশায় মৌসুমের শুরুতে সুপারি কিনে পানির নিচে সংরক্ষণ করেছিলেন। কিন্তু বর্তমানে যে দামে বিক্রি হচ্ছে, তাতে ক্রয়মূল্যই উঠছে না। এর সঙ্গে পরিবহন ও সংরক্ষণ ব্যয় যোগ হওয়ায় লোকসানের পরিমাণ আরও বাড়ছে।
 
মহাজন ফজলুর রহমান বলেন, সাধারণত মৌসুমের শেষ দিকে সংরক্ষিত সুপারির চাহিদা বাড়ে। কিন্তু এবার বাজারে সরবরাহ বেশি থাকায় প্রত্যাশিত চাহিদা তৈরি হয়নি।
 
আরেক মহাজন আব্দুল আজিজ বলেন, এবার অতিরিক্ত পরিমাণে সুপারি সংরক্ষণ করা হয়েছিল। একই সময়ে বেশি সুপারি বাজারে আসায় বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা বেড়েছে। ফলে দাম কমে গেছে।
 
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিন বলেন, লালমনিরহাটের গ্রামাঞ্চলের বাড়ির আঙিনা, পুকুরপাড় ও নদীর তীরজুড়ে প্রচুর সুপারি গাছ রয়েছে। এর পাশাপাশি জেলায় প্রায় ৫১৪ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে সুপারি চাষ হচ্ছে। উৎপাদন, বাজারে সরবরাহ ও চাহিদার ওপরই মূলত সুপারির দাম নির্ভর করে।
 
জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, মজা সুপারির বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে তার কাছে বিস্তারিত তথ্য নেই। বিষয়টি মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে খতিয়ে দেখা হবে।
 
সংশ্লিষ্ট কৃষক ও ব্যবসায়ীরা বলছেন, বাজারে সুপারির সরবরাহ কমে চাহিদার সঙ্গে ভারসাম্য তৈরি হলে দাম আবার বাড়তে পারে। তবে বর্তমান পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে সংরক্ষিত সুপারি বিক্রি করে বিনিয়োগের টাকা ফেরত পাওয়া কঠিন হয়ে পড়বে। এতে উত্তরাঞ্চলের মজা সুপারি ব্যবসার সঙ্গে জড়িত কৃষক, ব্যবসায়ী ও মহাজনদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

Rp / Rp

মাদক বিরোধী অভিযানে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকা হতে ৬৭ কেজি গাজা সহ ০১ জন মাদক কারবারি আটক এবং ০১ টি পিকআপ ভ্যান জব্দ করেছে র‍্যাব ৭ চট্টগ্রাম

হাওরে মাছের অভয়াশ্রম বাড়ানো হবে, ইজারা প্রথা তুলে দেওয়ার উদ্যোগ -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও ভাই-বোনকে গাছে বেঁধে নির্যাতন: গ্রেপ্তার ২

পানির নিচে ছিল লাভের আশা, বাজারে এসে মিলছে লোকসান

মহাদেবপুরে রাসায়নিক সারের অপব্যবহার রোধে উঠান বৈঠকের নির্দেশ দিলেন - এমপি ফজলে হুদা 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে মানবতার আলো ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি

নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মহাদেবপুরে বিএনপি নেতার মদদে কৃষকের রোপিত ধানের চারা নষ্ট সহ মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

রামপা‌লে নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে মসজিদের ইমাম এনামুল হকের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি মুসল্লী, এলাকাবাসী ও সহকর্মীদের

বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজে পালিত হয়নি জুলাই গনঅভ্যুথ্যান দিবস

৭১'র পর ১টি গোষ্ঠী মুক্তিযুদ্ধ বিক্রি করেছে আর ২৪' পরবর্তী ১টি গোষ্ঠী জুলাই বিক্রি করছে - এমপি ফজলে হুদা