শরীয়তপুরে মসজিদের ইমাম এনামুল হকের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি মুসল্লী, এলাকাবাসী ও সহকর্মীদের
শরীয়তপুর সদর উপজেলার বাইশরশি জামে মসজিদের ইমাম ও রাজগঞ্জ ইসলামিয়া দাখিল মাদরাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা এনামুল হকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ জানিয়েছেন মসজিদের মুসল্লী, স্থানীয় এলাকাবাসী ও সহকর্মীরা।
বুধবার (৫ আগস্ট) রাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তারা এ দাবি জানান এবং মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন।
বক্তারা দাবি করেন, মাওলানা এনামুল হক দীর্ঘদিন ধরে সুনাম, সততা ও নিষ্ঠার সঙ্গে ইমামতি ও শিক্ষকতার দায়িত্ব পালন করে আসছেন। তাদের ভাষ্য, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা আরও দাবি করেন, তাঁকে রাজনৈতিকভাবে সম্পৃক্ত হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে, যদিও তাদের মতে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন।
মুসল্লী, এলাকাবাসী ও সহকর্মীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত না হলে অবিলম্বে মামলা প্রত্যাহার করে মাওলানা এনামুল হকের নিঃশর্ত মুক্তি নিশ্চিত করা হোক।
এ বিষয়ে রাজগঞ্জ ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোসলেউদ্দিন বলেন, “মাওলানা এনামুল হক দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে শিক্ষকতা করে আসছেন। তিনি শিক্ষার্থীদের আপন সন্তানের মতো স্নেহ করেন এবং শিক্ষার্থীরাও তাঁকে পিতৃতুল্য সম্মান করেন। পাশাপাশি আশপাশের কয়েকটি মসজিদে তিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনাম ও সততার সঙ্গে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর সুনাম নষ্টের জন্য মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। তার নিশর্ত মুক্তি দাবি করছি।”
প্রতিবাদকারীরা আশা প্রকাশ করেন, ন্যায়বিচারের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট পালং মডেল থানায় দায়ের হওয়া একটি মামলায় পুলিশ মাওলানা এনামুল হককে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
Rp / Rp
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে মানবতার আলো ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি
নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
মহাদেবপুরে বিএনপি নেতার মদদে কৃষকের রোপিত ধানের চারা নষ্ট সহ মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
রামপালে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে মসজিদের ইমাম এনামুল হকের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি মুসল্লী, এলাকাবাসী ও সহকর্মীদের
বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজে পালিত হয়নি জুলাই গনঅভ্যুথ্যান দিবস
৭১'র পর ১টি গোষ্ঠী মুক্তিযুদ্ধ বিক্রি করেছে আর ২৪' পরবর্তী ১টি গোষ্ঠী জুলাই বিক্রি করছে - এমপি ফজলে হুদা
সাতক্ষীরায় BLISS হাসপাতালে অগ্নিকাণ্ড: উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণে সহায়তায় বিজিবি
শরীয়তপুরে হাতবোমা তৈরির সরঞ্জামসহ আটক ১
লক্ষ্মীপুর খাতেরআলী কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন এমপি মুফতি আমির হামজা
পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে - খুলনা রেঞ্জ ডিআইজি