ঢাকা শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

রামপা‌লে নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৬-৮-২০২৬ দুপুর ৪:০

বাগেরহাটে রামপালে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত  হয়েছে।
 বৃহস্প‌তিবার (৬ আগস্ট) সকা‌লে গৌরম্ভা ইউনিয়ন প‌রিষ‌দে গৌরম্ভা ইউনিয়ন নাগ‌রিক ফোরা‌মের ৫ম ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। সভায়  সভাপ‌তিত্ব ক‌রেন ইউ‌নিয়ন নাগ‌রিক ফোরা‌ম সভাপ‌তি ডা:মো:ওবায়দুল্লাহ গাজী।
নাগ‌রিক ফোরা‌মের কার্য‌নির্বাহী সম্পাদক মো:মোহতা‌দির এর সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রৈমা‌সিক সভায় অ‌তি‌থি ছি‌লেন ইউপি প‌্যা‌নেল চেয়ারম‌্যান চম্পক কুন্ডু, ইউপি প্রশাসক শেখ শ‌রিফু‌দ্দৌলা, ইউপি সদস‌্য তিজারাত গাজী, মো:মোফাজ্জল হো‌সেন বাবু, আবু মুছা আকু‌ঞ্জি, সামা‌জিক নেতা মোছা‌দ্দেক হো‌সেন  এবং নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প‌রিচালক রি‌জিয়া পারভীন।
দাতা সংস্থা জিএফএ কনসা‌ল্টিং গ্রুপ এবং মানু‌ষের জন‌্য ফাউন্ডেশ‌ন (এম‌জেএফ) এর অর্থায়‌নে, উই ক‌্যান এর সহ‌যো‌গিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এ সভা আয়োজন ক‌রে।
সভায় গৌরম্ভা ইউনিয়‌নের ২০২৬-২৭ অর্থবছ‌রের উন্নয়ন বা‌জেটে নারী, দ‌লিত ও প্রা‌ন্তিক জন‌গো‌ষ্টির উন্নয়‌নের জন‌্য বা‌জেট বরাদ্দ বিষয়ে পর্যা‌লোচনার জন‌্য  ১২ আগস্ট ইউনিয়ন প‌রিষ‌দে মত বি‌নিময় সভা করার সিদ্ধান্ত হয়। এছাড়া সরকা‌রি বি‌ভিন্ন ভাতা প্রা‌প্তি‌তে বি‌শেষ সহ‌যো‌গিতা করা, কর্ম এলাকায় পাঁচ শত  উপকার‌ভোগী চি‌হ্নিত করা, খানজাহান আলী পাইলট মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ে তথ‌্য অ‌ধিকার দিবস উদযাপন করা এবং ক‌মিউনি‌টি পর্যা‌য়ে নাগ‌রিক সংলাপ বাস্তবায়‌নসহ বেশ ক‌য়েক‌টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় অন্যা‌ন্যের ম‌ধ্যে আ‌লোচনা ক‌রেন নাগ‌রিক নেতা তস‌লিমা আক্তার বৃ‌স্টি, মো: সা‌বিনা, মুক্তা দাস, সা‌থি ম‌নি, ফারজানা, রব্বুকুমা খাতুন প্রমূখ। 
বক্তারা হত্যা ধর্ষণসহ নারী নির্যাতন প্রতি‌রোধ, শিশু বিবাহ, শিশু ধর্ষন, শ্লিলতাহানী ও বলাৎকার প্রতি‌রো‌ধে নাগ‌রিক ফোরাম সদস‌্যদের আরও সোচ্চার থাকার আহ্বান জানান এবং স্থানীয়ভা‌বে বসবাসকারী দ‌লিত সম্প্রদা‌যের মানুষ‌দের কিছু চি‌হ্নিত সমস‌্যা সমাধা‌নে উপ‌স্থিত জনপ্রতি‌নি‌ধিরা ব‌্যাবস্থা গ্রহ‌নের আশ্বাস দেন।

Rp / Rp

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে মানবতার আলো ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি

নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মহাদেবপুরে বিএনপি নেতার মদদে কৃষকের রোপিত ধানের চারা নষ্ট সহ মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

রামপা‌লে নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে মসজিদের ইমাম এনামুল হকের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি মুসল্লী, এলাকাবাসী ও সহকর্মীদের

বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজে পালিত হয়নি জুলাই গনঅভ্যুথ্যান দিবস

৭১'র পর ১টি গোষ্ঠী মুক্তিযুদ্ধ বিক্রি করেছে আর ২৪' পরবর্তী ১টি গোষ্ঠী জুলাই বিক্রি করছে - এমপি ফজলে হুদা

সাতক্ষীরায় BLISS হাসপাতালে অগ্নিকাণ্ড: উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণে সহায়তায় বিজিবি

শরীয়তপুরে হাতবোমা তৈরির সরঞ্জামসহ  আটক ১

লক্ষ্মীপুর খাতেরআলী কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন এমপি মুফতি আমির হামজা

পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে - খুলনা রেঞ্জ ডিআইজি

মহাদেবপুরে দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত