ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কুষ্টিয়ায় ক্যাম্পের অভিযানে গত ২৬ ফেব্রুয়ারি ফেনসিডিলসহ ট্রাক ফেলে পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী গ্রেফতার।


মীর রকিবুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি photo মীর রকিবুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১-৩-২০২৪ দুপুর ১:৫৯

গত ২৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে র‌্যাব-১২, কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন কাতলামারী ব্রিজের পাশে একটি অস্থায়ী চেকপোস্ট চলাকালে ড্রাম ট্রাকের মধ্যে ১১৯ বোতল ফেনসিডিল বহনকালীন ট্রাক ফেলে রেখে আসামিরা পালিয়ে যায়। উক্ত ঘটনায় র‌্যাব বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করে। পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ১০ মার্চ ২০২৪ তারিখ রাত ০৮:৩০ ঘটিকার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২,  কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিধানিক দল বর্ণিত মামলার পলাতক আসামি জীবন ইসলাম @ জীম (২৩), পিতা-মোঃ জিয়ারুল ইসলাম, সাং-চামনাই (আল্লারদর্গা), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন আল্লারদর্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে উক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি উক্ত ঘটনার সাথে তারপ্রত্যক্ষ সম্পৃক্ততা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে বড় বড় মাদকের চালান কুষ্টিয়া জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ড্রাম ট্রাকযোগে ক্রয়-বিক্রয় করে আসছে। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Masum / Masum

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত