ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

লালমনিরহাট সীমান্তে ৭ লাখ ৬০ হাজার টাকার মাদকসহ ৪ মোটরসাইকেল জব্দ


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ২৪-৮-২০২৬ রাত ৮:৪৬

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ চারটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে। পৃথক পাঁচটি অভিযানে এসব মাদক ও যানবাহন জব্দ করে বিজিবি। তবে অভিযানের সময় চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৩ আগস্ট বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চওড়াবাড়ি ও বালাটারী এলাকায় পৃথক অভিযান চালায় বালারহাট বিওপির টহলদল। এ সময় সন্দেহজনক ব্যক্তিদের মোটরসাইকেলযোগে আসতে দেখে থামার সংকেত দিলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ২৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ২০ গ্রাম গাঁজাসহ দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

এ ছাড়া ২৩ আগস্ট দুপুর ১২টা ৫০ মিনিটে গোড়কমন্ডল বাজার, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কাশেম বাজার এবং ২৪ আগস্ট ভোর ৪টা ১৫ মিনিটে জকুরতল এলাকায় পৃথক অভিযান চালায় গোড়কমন্ডল, অনন্তপুর ও শিমুলবাড়ী বিওপির টহলদল। এসব অভিযানে সন্দেহজনক ব্যক্তিরা মোটরসাইকেল ও বাইসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১০১ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৯ দশমিক ০২ কেজি গাঁজা, দুটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।

 

বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা ১২৮ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপের সিজার মূল্য ৫১ হাজার ২০০ টাকা, ৯ দশমিক ০২ কেজি গাঁজার মূল্য ৩১ হাজার ৫৭০ টাকা, চারটি মোটরসাইকেলের মূল্য ৬ লাখ ৭৫ হাজার টাকা এবং একটি বাইসাইকেলের মূল্য ৩ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের সিজার মূল্য ৭ লাখ ৬০ হাজার ৭৭০ টাকা।

 

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানিয়েছে, মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার ও অবৈধ অনুপ্রবেশের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Masum / Masum

লালমনিরহাট সীমান্তে ৭ লাখ ৬০ হাজার টাকার মাদকসহ ৪ মোটরসাইকেল জব্দ

বাগেরহাটে হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত, ছেলে হাসপাতালে

মোড়েলগঞ্জে সড়কের পাশে ২ বছরের শিশুকে ফেলে পালিয়েছে মা,পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

চার বছরেই অচল ৪০ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প,দুর্ভোগে বাগেরহাট পৌরবাসী

মহাদেবপুরে  রামরাইপুর ইঃ দাঃ মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

উখিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা জব্দ

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জের সিংগাইরে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদরাসা শিক্ষায় আধুনিকতার সঙ্গে নৈতিক শিক্ষার সমন্বয়ের আহ্বান

ফেনী ব্যাটালিয়ন (৪বিজিবি) কর্তৃক ফেনী সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় UV সানগ্লাস ও ভারতীয় শাড়ি জব্দ

দিনাজপুরে সীমান্তবর্তী ১৫ জন যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ, সনদপত্র ও ইলেকট্রিক টুলস

দেশ পরিবর্তনে সাংবাদিকদের কলমও ভূমিকা রাখবে, সেতু মন্ত্রী

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের নিয়ন্ত্রিত বিস্ফোরণে দুই পাইপবোমা নিষ্ক্রিয়