ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ করায় ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’কে পুনরায় বন বিভাগের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৮-২০২৬ রাত ৯:৩

গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে গত ১২ আগস্ট ২০২৬ তারিখে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ নামের দুটি হাতি পৃথক দুই ব্যক্তির জিম্মায় প্রদান করা হয়েছিল। পরবর্তীতে জিম্মাগ্রহীতারা নির্ধারিত শর্ত যথাযথভাবে প্রতিপালন করছেন না—এমন তথ্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু-এর নজরে আসে।

 

বিষয়টি অবহিত হওয়ার পর মন্ত্রী হাতি দুটির নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তাঁর নির্দেশনার পরিপ্রেক্ষিতে আজ ২৪ আগস্ট ২০২৬ তারিখে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযান পরিচালনা করে হাতি দুটি পুনরায় বন বিভাগের হেফাজতে নিয়েছেন।

 

মন্ত্রী বলেন, সরকার বন্যপ্রাণীর কল্যাণ, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বন্যপ্রাণী জিম্মায় প্রদান করা হলে নির্ধারিত শর্ত প্রতিপালনে ব্যত্যয় ঘটলে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

‘নিহার কলি’ নামের মাদি হাতিটিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ এলাকা থেকে এবং ‘সম্রাট বাহাদুর’ নামের পুরুষ হাতিটিকে জুড়ী উপজেলার শিলুয়া চা-বাগানসংলগ্ন এলাকা থেকে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে।

 

প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরী জানান, মন্ত্রী মহোদয়ের নির্দেশনা পাওয়ার পর আমরা কাল বিলম্ব না করে কাজ শুরু করেছি। মন্ত্রী মহোদয় COP-17 সম্মেলনে মঙ্গোলিয়ায় অবস্থান করলেও নিয়মিতভাবে তিনি এ বিষয়ে খোঁজ খবর রাখছেন।

 

বর্তমানে হাতি দুটি বন বিভাগের তত্ত্বাবধানে গাজীপুর সাফারি পার্কে নিয়ে আসা হচ্ছে। সাফারি পার্কে পৌঁছানোর পর দায়িত্বপ্রাপ্ত ভেটেরিনারি কর্মকর্তা ও বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্যদের মাধ্যমে হাতি দুটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পরবর্তীতে সেগুলোকে হাতির জন্য নির্ধারিত শেডে স্থানান্তর করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

Masum / Masum

জিম্মার শর্ত ভঙ্গ করায় ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’কে পুনরায় বন বিভাগের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

শিক্ষা ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে আরও দক্ষ হবে সরকার এবং সহজ হবে নাগরিক সেবা ---- জনপ্রশাসন উপদেষ্টা

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুনামের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করে যেতে চাই -- মন্ত্রী

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

০৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ (দশ) প্রকল্প একনেক সভায় অনুমোদন

সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত

ভেন্টিলেটর বা আইসিইউ দিয়ে নয়, হাম ঠেকাতে টিকাই একমাত্র পথ ... স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে জাইকা'র প্রতিনিধি দলের সাক্ষাৎ