জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উৎযাপন উপলক্ষে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার নিজস্ব অর্থায়নে ২৬ মার্চ (মঙ্গলবার) থেকে আগামী ৩১ মার্চ (রোববার) পর্যন্ত ৫ দিনব্যাপী ঢাকা মহানগরসহ সাভারের ৫০০ দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ঈদ উপহারের মধ্যে রয়েছে- শার্ট, প্যান্ট, পাঞ্জাবী, পাজামা, লুঙ্গি, শাড়ি, থ্রী-পিছ এবং পোলাও চাল ২ কেজি, মসুর ডাল ২ কেজি, সয়াবিন তেল ১ লিটার, লবণ ১ কেজি, সেমাই ৪ প্যাকেট, চিনি ১ কেজি, গুড়া দুধ ২০০ গ্রাম।
মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বকশিবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।
ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব আইয়ুব আলী হাওলাদার প্রতিবন্ধীবান্ধব সরকার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট কয়েকটি দাবি পেশ করেন। দাবিগুলো হচ্ছে- সংস্থার প্রধান কার্যালয়, ৬ অরফানেজ রোড, বকশিবাজার, ঢাকা-১২১১ এর বাড়িটি বিনামূল্যে স্থায়ীভাবে বরাদ্দ প্রদান করা, প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করা, যোগ্যতার ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং অসহায়, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীদের ভিক্ষাবৃত্তির হাত থেকে মুক্ত করে তাদের ছেলে-মেয়ে, ভাই-বোন যে কাউকে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ নূরুল আলম সিদ্দিক।
Admin / Admin
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান
প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা
কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত