ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৬-২০২৬ রাত ১১:৮

দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে এক ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (১৩ জুন) বিকেলে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ মন্জুরুল হক রাহাদ। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উৎসবে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন এবং পুলিশ সুপার হাসান নাছের রিকাবদার। এছাড়া উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম  হেদায়েত হোসাইন লিটন, ফল উৎসব বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম রাজ, সদস্যসচিব এস এম শামছুর রহমান, ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইয়ামিন আলীসহ প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, দেশীয় ফল শুধু সুস্বাদুই নয়, বরং পুষ্টিগুণে ভরপুর। বর্তমান প্রজন্মকে দেশীয় ফলের প্রতি আকৃষ্ট করতে এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা দেশীয় ফলের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের প্রায় ২৫ ধরনের দেশীয় ফল দিয়ে আপ্যায়ন করা হয়। আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা, আনারসসহ মৌসুমি নানা ফলের সমাহারে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। ব্যতিক্রমী এই আয়োজন উপস্থিত সবার মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং দেশীয় ফলের প্রতি ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা