মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষ ও বিস্ফোরণ, আহত ১৫
মাদারীপুরের কালকিনিতে প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের মামলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ঘের ঘটনা ঘটেছে। এ সময় হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। হামলায় উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের দক্ষিণ কানাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ, আহত, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ দক্ষিণ কানাইপুর গ্রামের মৃত মালেক সরদারের ছেলে দুবাই প্রবাসী রিপন সরদার বাড়িতে আসেন। এ খবর পেয়ে পূর্বশত্রুতার জেরে একই এলাকার আনসার হাওলাদারের ছেলে দেলোয়ার হাওলাদার লোকজন নিয়ে রিপন সরদারের বাড়িতে হামলা করে। তারা ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে। পরে তা সমাধানের জন্য স্থানীয়ভাবে কয়েকবার সালিশ বৈঠকের আয়োজন করলে তা ব্যর্থ হয়। এ ঘটনায় গত ২৩ এপ্রিল ভুক্তভোগী রিপন সরদারের স্ত্রী রুনিয়া বেগম বাদী হয়ে কালকিনি থানায় ২২ জনের নামে একটি মামলা করেন।
এরই জেরে শুক্রবার রাতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের ১৫ জন আহত হন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
পরে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Admin / Admin
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান
প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা
কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত