তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ মে) রাতে রনচন্ডী বিজিবি ক্যাম্পের আওতাধীন সীমান্তের ৪৪৭ পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জলিল (২৪) উপজেলার সদর ইউনিয়নের মাগুড়া গ্রামের জুনু মিয়ার ছেলে ও ইয়াসীন আলী (২৩) তিরনইহাট ইউনিয়নের ব্রহ্মতুল গ্রামের কেতাব আলীর ছেলে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল যুবায়েদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয়, পুলিশ ও বিজিবি জানান, মঙ্গলবার সকালে তেঁতুলিয়ার উপজেলা রনচন্ডী বিজিবি ক্যাম্পের দরগাসিং সীমান্ত এলাকায় ওই দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিজিবি ও পুলিশকে খবর দেয়। এর মাঝে ভারতীয় বিএসএফ ওই যুবকদের মরদেহ ভারতে নিয়ে চলে যায়। নিহতরা অবৈধভাবে গরু আনতে তারকাটা কেটে ভারতে প্রবেশের চেষ্টা করছিল বলে জানা যায়।
তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার বলেন, নিহত দুইজনের পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরেছি, তারা ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ গুলিতে করে হত্যা করে তাদের মরদেহ ভারতে নিয়ে যায়।
লেফট্যানেন্ট কর্নেল যুবায়েদ হাসান বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। বিষয়টি আমরা দেখছি।
Admin / Admin
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান
প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা
কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন