ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

পুলিশের কাজে গতিশীলতা বাড়াতে ডিএমপির ৫০ থানায় যুক্ত হচ্ছে নতুন গাড়ি; হস্তান্তর ১০টি


জালালুর রশিদ খান  photo জালালুর রশিদ খান
প্রকাশিত: ৯-১০-২০২৪ দুপুর ৪:৩৪
ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি এর অনন্য উদ্যোগে আইন-শৃঙ্খলার উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপির ৫০ থানায় যুক্ত হচ্ছে নতুন গাড়ি।যার মধ্যে আজ ১০ টি গাড়ি হস্তান্তর করা হয়েছে।
 
বুধবার (৯ অক্টোবর ২০২৪ খ্রি.) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ডিএমপির থানাগুলোর সক্ষমতা বাড়াতে নতুন গাড়ি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী।
 
নতুন গাড়ি হস্তান্তরের শুরুতে অতিরিক্ত পুলিশ কমিশনার সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বলেন, পুলিশি কর্মকাণ্ডে গতিশীলতা একটি অন্যতম উপকরণ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের যানবাহন একটি গুরুত্বপূর্ণ অংশ। সেজন্য ডিএমপি কমিশনার মহোদয় নিজস্ব উৎস থেকে ৫০ টি নতুন গাড়ি ডিএমপির গাড়ি বহরে যুক্ত করার অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে আজ উত্তরা পূর্ব, গুলশান, তেজগাঁও, কদমতলী, যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর, সবুজবাগ, খিলগাঁও, মতিঝিল ও নিউমার্কেট থানায় ১০টি গাড়ি যুক্ত হচ্ছে। পর্যায়ক্রমে আরও ৪০টি থানায় নতুন গাড়ি যুক্ত হবে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ও অপরাধ দমনে এসব গাড়িগুলো ব্যবহৃত হবে।
 
এই গাড়িগুলো যুক্ত হওয়ার সাথে সাথে পুলিশের কর্মকান্ডে আরও গতিশীলতা বৃদ্ধি পাবে। পুলিশ আরো উদ্যমের সাথে কাজ করবে এবং অপরাধ দমনে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার শওকত আলী।
 
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডিএমপির ক্ষয়ক্ষতি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা বলেন, আন্দোলনের সময় ডিএমপির মোট গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ১৮৬টি। এর মধ্যে ৯৭ টি গাড়ি পুড়ে গেছে যা মেরামত যোগ্য নয়। এ ছাড়াও যে সকল থানায় অবকাঠামোগত ক্ষতি হয়েছে সেগুলো দ্রুত মেরামতের কাজ চলমান রয়েছে। বর্তমানে ডিএমপির সবগুলো থানার কার্যক্রম পুরোদমে চালু রয়েছে।
 
গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট) সামসুন নাহার বিপিএম; উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম; উপ-পুলিশ কমিশনার (পরিবহন বিভাগ) মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী; উপ-পুলিশ কমিশনার (প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগ) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান পিপিএম (সেবা) সহ ডিএমপির।

Rp / Rp

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী