লোহাগড়ায় সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত
নড়াইলের লোহাগড়ায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৬ষ্ট মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে লোহাগড়া পৌর বিএনপির কার্যালয়ে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।
এত সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু।
লোহাগড়া পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি মোঃ মিলু শরিফের সঞ্চালনায় স্মরণ সভা অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জুলফিকার আলী মন্ডল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, নড়াইল সদর উপজেলার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মোস্তাহিদুর রহমান পলাশ, উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিএম নজরুল ইসলাম, উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার, পৌর বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু, পৌর বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন প্রমুখ।
এছাড়া বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবকদলসহ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
স্মরণ সভা শেষে সাবেক মন্ত্রী জননেতা মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Rp / Rp
চট্টগ্রামে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে দ্রুত উদ্যোগের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সরদার একেএম নাসির উদ্দীন কালু
বাগেরহাটেকলেজ ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত
সন্ত্রাসী হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেল
মহাদেবপুরে প্রতিবন্ধীদের সাথে ইফতার করলেন এমপি ফজলে হুদা
বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে সাংগঠনিক সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাকিবুল ইসলাম কে যুব প্রধান করে বাগেরহাট যুব রেড ক্রিসেন্টের কমিটি ঘোষণা
মহাদেবপুরে শয়ন কক্ষ থেকে যুবকের ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার
কুষ্টিয়ায় অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণে জনদুর্ভোগ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক
কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২
সড়ক, সেতু থেকে শুরু করে বিভিন্ন বড় অবকাঠামো নির্মাণে প্রকৌশলীরা দিনরাত কাজ করে যাচ্ছেন -- গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, এমপি
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সড়ক ও মাদ্রাসা ভবনের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী
Link Copied