ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন


শাহাদাত হোসেন,  মাদারীপুর  photo শাহাদাত হোসেন, মাদারীপুর
প্রকাশিত: ২৯-৭-২০২৬ রাত ৮:২

দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান, বৈধ অভিবাসনে সচেতনতা বাড়ানোর আহ্বান পুলিশ সুপারের।

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধে নতুন উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।মানব পাচার রোধ করি, নিরাপদ সমাজ গড়ি এবং অবৈধ পথে নয়, বৈধ পথে বিদেশ যাই—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, মানব পাচার শুধু একটি অপরাধ নয়, এটি আন্তর্জাতিক সংঘবদ্ধ অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত এমন এক মানবিক বিপর্যয়, যা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের নিরাপত্তাকে একসঙ্গে হুমকির মুখে ফেলে।

তিনি জানান, জেলার অসংখ্য মানুষ বৈধ প্রক্রিয়ায় বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কিন্তু সম্প্রতি কিছু অসাধু দালাল চাকরির প্রলোভন দেখিয়ে বহু মানুষকে অবৈধভাবে লিবিয়াসহ বিভিন্ন দেশে পাঠিয়ে মানব পাচারের শিকার করছে। এসব ঘটনার ফলে অনেক পরিবার আর্থিক ক্ষতির পাশাপাশি অপহরণ, নির্যাতন, মুক্তিপণ আদায় এবং প্রাণহানির মতো হৃদয়বিদারক পরিস্থিতির সম্মুখীন হচ্ছে।

পুলিশ সুপার বলেন, এ ধরনের অপরাধ দমনে নবগঠিত মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল মানব পাচারসংক্রান্ত অভিযোগ ও মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করবে। পাশাপাশি দালাল ও সংঘবদ্ধ পাচারকারী চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং প্রয়োজনীয় বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, বৈধ অভিবাসন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, উদ্ধার হওয়া ভুক্তভোগীদের আইনি সহায়তা ও পুনর্বাসনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় এবং মানব পাচারসংক্রান্ত তথ্য সংরক্ষণের জন্য একটি সমন্বিত ডাটাবেজও তৈরি করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও সচেতন নাগরিকদের উদ্দেশে পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, মানব পাচারের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়। এ ক্ষেত্রে গণমাধ্যম, জনপ্রতিনিধি ও সচেতন সমাজের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Masum / Masum

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত