মহাদেবপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামী শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দিবসটি পালন উপলক্ষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ ও মহাদেবপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা ও উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার মো: ফরিদুল ইসলাম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুবেন চন্দ্র বর্ম্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: খুরশিদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: ইব্রাহিম খান, সাংবাদিক লিয়াকত আলী বাবলু প্রমুখ। এর আগে উপজেলা প্রশাসনের সামনের সড়কে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত