রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
রামপাল উপজেল নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৩০ জুলাই) সকালে এনজিও আমাদের গ্রাম এর শ্রীফলতলা অফিসে রামপাল উপজেলা নাগরিক ফোরামের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
দাতা সংস্থা জিএফএ কনসাল্টিং গ্রুপ এবং মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে, উই ক্যান এর সহযোগিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নাগরিক ফোরাম সহসভাপতি লায়লা সুলতানা। সাধারন সম্পাদক এঞ্জেল মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো:মোজাফফর হোসেন, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন, বিশিস্ট সাংবাদিক মোতাহার হোসেন মল্লিক।
সভায় রামপাল সদর ও গৌরম্ভা ইউনিয়নের ২০২৬-২৭ অর্থবছরের ইউপি বার্ষিক উন্নয়ন বাজেটে নারী উন্নয়নে, দলিত ও প্রান্তিক জনগোষ্টির উন্নয়নের জন্য বরাদ্দকৃত বিষয় পর্যালোচনার জন্য মত বিনিময় সভা করা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করনীয় এবং তথ্য সংগ্রহের ফরমেট বিতরন, বিভিন্ন সেবা(বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি) দরিদ্র এবং অতিদরিদ্র মানুষের কাছে পৌছানোর জন্য উদ্যোগ এবং নাগরিক ফোরাম সদস্যদের মধ্যে আন্ত:সমন্বয় বাড়ানো, ভি ডাব্লিউ ভি এবং বয়স্কভাতা বিষয়ে দুই ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে ভাতাভোগী ও ভাতা না পাওয়াদের সাথে প্রশ্নপত্র পুরনের মাধ্যমে সামাজিক নিরীক্ষা কৌশল নির্ধারণ, ক্যাম্পেইনের মাধ্যমে নাগরিক প্রকল্পের তথ্য কমিউনিটিতে ছড়িয়ে দেয়া এবং নতুন উপকারভোগী চিহ্নিত করা, তথ্য অধিকার দিবস এবং সংলাপ শিক্ষা প্রতিষ্ঠানে ও ইউপি পর্যায়ে বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা নাগরিক ফোরাম সদস্য সমাজকর্মী লিয়াকত হাওলাদার, মো: মোহতাদির, নারী নেত্রী ছবি রানী মন্ডল, সাবেরা তুলি, মারুদা খাতুন, তসলিমা আক্তার বৃস্টি, রিক্তা বেগম , সাদিয়া আফরোজ মিম, মো:কবির আকবর, সুষমা বিশ্বাস, ফারহানা আক্তার শীলা প্রমূখ।
Ahad Hossain / Ahad Hossain
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত