ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৭-২০২৬ দুপুর ৪:৪৬
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্বামীকে বেঁধে রেখে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ।
 
সোমবার (২৭ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
আটক ব্যক্তিরা হলেন, শরীয়তপুর সদর উপজেলার আটিপাড়া এলাকার হযরত আলী খন্দকার, ইমন খন্দকার এবং নড়িয়া উপজেলার আচুড়া এলাকার রাব্বি।
 
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় মাদক কারবারি ধরার কথা বলে অভিযুক্তরা ওই নারীর স্বামীকে ডেকে নিয়ে যান। পরে তাকে অপহরণ করে একটি নির্জন স্থানে বেঁধে রাখা হয়। এরপর তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে স্ত্রীকে কল করে বাড়ি থেকে বের হতে বলা হয় এবং তাকে নিয়ে আসার জন্য একজনকে পাঠানো হয়।
 
ভুক্তভোগী নারীর অভিযোগ, নির্জন স্থানে পৌঁছানোর পর তিনি দেখতে পান, তার স্বামীকে বেঁধে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে রাখা হয়েছে। এরপর স্বামীর সামনেই তিন অভিযুক্ত তাকে পালাক্রমে ধর্ষণ করেন। একপর্যায়ে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান।
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।
 
স্থানীয় এক বাসিন্দা জানান, গভীর রাতে পাশের জঙ্গল থেকে চিৎকারের শব্দ শুনে তারা কয়েকজন ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে এক দম্পতিকে কান্নাকাটি করতে দেখেন। পরে তারা স্থানীয় নারীদের সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করেন এবং পুলিশকে খবর দেন।
 
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, "জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে রাতেই অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে।"
 
তিনি আরও বলেন, "প্রাথমিকভাবে জানা গেছে, ভুক্তভোগীর স্বামীর সঙ্গে অভিযুক্তদের মাদকসংক্রান্ত লেনদেন ছিল। তবে অভিযোগের সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা