নড়াইলে বিজয় টিভির সাংবাদিক জিয়াউর রহমান জামির বাবার মৃত্যু
নড়াইলের সাংবাদিক জিয়াউর রহমান জামির বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আতিয়ার রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আতিয়ার রহমান নড়াইল পৌরসভার আলাদাতপুরের বাসিন্দা ও বিজয় টেলিভিশনের নড়াইল প্রতিনিধি সাংবাদিক জিয়াউর রহমানের বাবা। এছাড়া তিনি নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রাক্তন শিক্ষক ছিলেন।
স্বজন সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আতিয়ার রহমান দীর্ঘদিন যাবৎ নানাবিধ সমস্যায় ভুগছিলেন। সোমবার তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে তিনাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা করেন পরিবারবের লোকজন। পরে দুপুর আড়াইটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। সোমবার এশার নামাজের পর জানাযা শেষে তাকে রাতেই তাকে নড়াইল পৌর কবরস্থানে দাফন করা হবে। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে প্রাক্তন শিক্ষক আতিয়ার রহমানের মৃত্যুতে নড়াইলের শিক্ষক ও সাংবাদিক সমাজসহ অনেকেই শোক জানিয়েছেন।
Rp / Rp
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ