শিবচরে কৃষকদের মধ্যে পুনরায় পেঁয়াজের বীজ বিতরণ
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় প্রণোদনার পেঁয়াজের বীজ নিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া কৃষকদের মাঝে পুনরায় পেঁয়াজের বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ বীজ বিতরণ করা হয়। ২০২৪-২৫ অর্থ বছরে পেঁয়াজ প্রণোদনায় ক্ষতিগ্রস্ত ২৪০ জন কৃষকদের মাঝে ৫০০ গ্রাম করো পুনরায় বিনামূল্য এ পেঁয়াজের বীজ প্রদান করেছে কৃষি বিভাগ।
শিবচর উপজেলা নির্বাহী অফিসার পারভীন খানমের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম স্বাগত বক্তব্যে কৃষকদের সাময়িক ক্ষতির বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন এমন ঘটনার পরপরই আমরা মন্ত্রণালয়কে অবহিত করার সাথে সাথে আমাদের ক্ষতিগ্রস্ত ২৪০ জন কৃষকদের জন্য পুনরায় বীজের ব্যবস্থা করেছেন সরকার।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপ-সহকারী কর্মকর্তাগণ, উপজেলার বিভিন্ন এলাকার কৃষক কৃষাণীগন উপস্থিত ছিলেন।
এ সময় পেঁয়াজের বীজ পাওয়া কৃষক মোঃ জালাল মিয়া বলেন "আমাদের পূর্বে দেওয়া বীজ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমরা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এই পেঁয়াজের বীজ পাওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে। এই বীজ আরো আগে পেলে আমাদের আরো বেশি উপকার হত।
এর আগে কৃষি প্রণোদনার আওতায় বিএডিসি কর্তৃক উপজেলায় ২৮০ জন কৃষককে ১ কেজি করে বীজ দেওয়া হয়েছিল কৃষকদের সেই বীজে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। এতে করে উপজেলার কিছু এলাকায় পেঁয়াজ চাষে কিছুটা বিলম্ব হবে বলে কৃষকরা জানান
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
Link Copied