ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শিবচরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ২৯-১২-২০২৪ দুপুর ১২:১৯
মাদারীপুর জেলার শিবচরে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সুলতান শেখ(৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহতসহ অন্তত ৪ জন আহত হয়েছে। আহত সুলতান শেখকে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ডাইয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, মাদবরের চর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর সদস্য আজিজুল সরদার, ইউনিয়ন আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জসিম মোল্লার সাথে একই এলাকার শ্রমিক দল নেতা মো. নাসির, সুলতান শেখের সাথে দ্বন্দ্ব চলে আসছে। সম্প্রতি আধিপত্য বিস্তার করতে আজিজুল সরদার, জসিম মোল্লা তাদের লোকজন নিয়ে আ’লীগ থেকে বিএনপিতে যোগদানের সিন্ধান্ত নেয় বলে জানা যায়। এ বিষয়টি নিয়েই পরস্পরের মধ্যে বাক-বিতন্ডা সৃষ্টি হলে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এসময় সুলতান শেখ নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।এছাড়াও মোঃ নাসির,শফিক সরকার,মোঃ কাইয়ূম মিয়া পাচ্চর রয়েল হাসপাতালে আহত অবস্থায়  চিকিৎসাধীন আছেন। 
 
এদিকে খবর পেয়ে শিবচর থানা পুলিশ এবং সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে।
 
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে,‘আজিজুল সরদার, জসিম মোল্লা, কামাল ফকিরসহ তাদের লোকজন আ’লীগের সমর্থক এবং এলাকায় বিগত সময়ে আধিপত্য বিস্তার করে আসছে। অন্যদিকে নাসির, সুলতান শেখ, শফিক সরকারসহ তাদের লোকজন বিএনপির সমর্থক। এলাকায় এই দুই পক্ষ স্থানীয়ভাবে নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা করে। অতীত থেকেই দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। গত ৫ আগষ্টের পটপরিবর্তনের পর নিজেদের প্রভাব ধরে রাখতে বিএনপিতে যোগদানের পরিকল্পনা করে আ’লীগের ওই নেতা ও তাদের লোকজন। এনিয়েই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
 
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন,‘আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে বলে শুনেছি। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। কোন পক্ষই এখনো অভিযোগ দেয়নি।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা