ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নড়াইলে সময় টেলিভিশনের নড়াইল সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন


আফজাল শিকদার, নড়াইল photo আফজাল শিকদার, নড়াইল
প্রকাশিত: ১-১-২০২৫ দুপুর ৪:২৬

বুধবার (১ জানুয়ারি) বেলা ১২ টার দিকে লোহাগড়া উপজেলা গেটে লোহাগড়া উপজেলার সাংবাদিকবৃন্দের আয়োজনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক রূপক মুখার্জি, খায়রুল ইসলাম, শাহাজাহান সাজু, বিপ্লব রহমান, সরদার রইচ উদ্দিন টিপু, কাজী ইমরান, রাশেদ রাশু, মনির খান, আজিজুর বিশ্বাস প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিকের ওপর হামলায় বোঝা যায় গণমাধ্যম বর্তমান সময়ে নিরাপদ নয়। সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের উপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।সাংবাদিকদের ওপর হামলা বর্তমান সময়ে বেড়েছে- এটা নিরাসন জরুরি। সাংবাদিকদের ওপর হামলা বন্ধ না হলে গণমাধ্যম হুমকির মুখে পড়বে। এসময় মানববন্ধনে উপস্থিত গণমাধ্যমকর্মীরা হামলার৷ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এসময় মানববন্ধনে নড়াইল ও লোহাগড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, সোমবার (৩০ ডিসেম্বর) লোহাগড়া থেকে নড়াইল ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শহরের শেখ রাসেল সেতুর উপরে সময় টিভির নড়াইল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Admin / Admin

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত